দিল্লি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস, আহত ২৩
Connect with us

উত্তর দিনাজপুর

দিল্লি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস, আহত ২৩

Dipa Chakraborty

Published

on

করণদিঘি, ২৫ মে :  উত্তর দিনাজপুরের করণদিঘি থানা বিকোর এলাকায় পরিযায়ী শ্রমিকদের বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হল ২৩ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে লকডাউনে কাজ হারিয়ে দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার ২০ জন পরিযায়ী শ্রমিক। উল্টোদিকে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি অভিমুখে যাচ্ছিল একটি লরি।

মঙ্গলবার সকালে করণদিঘি থানার বিকোর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও লরির। ঘটনায় দুমড়েমুচড়ে যার লরি৷ আহত হয় বাসে থাকা পরিযায়ী শ্রমিকেরা। গুরুতর আহত হয় বাস ও লরির চালক, এমনকি খালাসিও। খবর পেয়ে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির মধ্যে আহতদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত দুই গাড়ির চালক গাড়ির মধ্যেই আটকে পড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। তার চেষ্টায় তড়িঘড়ি করে দুই চালক ও খালাসিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আহত পরিযায়ী শ্রমিকদের মধ্যে তিন জনের অবস্থা সংকটজনক থাকায় তাদেরও মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে বেশকিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়কে। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরানোর ব্যবস্থা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Continue Reading
Advertisement