'অপমানিত' হয়ে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন না মুখ্যমন্ত্রী
Connect with us

রাজ্যের খবর

‘অপমানিত’ হয়ে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন না মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৩ জানুয়ারী : নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। সেখানে একমঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও।

কিন্তু অনুষ্ঠানে অপমানিত হয়ে মঞ্চে বক্তব্য রাখলেন না মুখ্যমন্ত্রী। শনিবার দেশ জুড়ে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে সংগীতানুষ্ঠানের পরই বক্তব্য রাখার জন্যে মঞ্চে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীকে। কিন্তু তিনি মঞ্চে আসতেই দর্শকদের তরফ থেকে উড়ে আসে জয় শ্রীরাম ধ্বনি। আর তাতেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমার মনে হয়, সরকারি অনুষ্ঠানের একটা আলাদাই মর্যাদা, সম্ভ্রম থাকে। এটা সরকারি অনুষ্ঠান। কোনও রাজনৈতিক দলের সভা নয়। এটা সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের অনুষ্ঠান। আমি মনে করি এভাবে আমন্ত্রণ জানিয়ে বেইজ্জত করা উচিত নয়। সেই জন্যই আমি আর একটি কথাও এখানে বলব না।”

Advertisement
ads

এরপর তিনি আরোও বলেন, “কলকাতায় এই অনুষ্ঠান আয়োজন করার জন্যে আমি প্রধানমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রককে ধন্যবাদ জানাই। শেষে ‘‌জয় হিন্দ’‌, ‘‌জয় বাংলা’‌ বলে নিজের আসনে গিয়ে বসেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী” এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অনুষ্ঠানে উপস্থিত অন্যরা। পরিস্থিতি আয়ত্তে আনতে পরবর্তী উদ্বোধনী কর্মসূচির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় অনুষ্ঠান। মঞ্চে বক্তব্য রাখতে অনুরোধ করা হয় প্রধানমন্ত্রীকে।

Continue Reading
Advertisement