২৭ জানুয়ারি থেকে চালু হচ্ছে কল্যানীর এইমস, জারি বিজ্ঞপ্তি
Connect with us

রাজ্যের খবর

২৭ জানুয়ারি থেকে চালু হচ্ছে কল্যানীর এইমস, জারি বিজ্ঞপ্তি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৬ জানুয়ারী : নদীয়ার কল্যাণীতে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়ন্সেসের বহির্বিভাগ ২৭শে জানুয়ারি থেকে চালু হচ্ছে। আপাতত আট’টি বিভাগ নিয়ে এই বহির্বিভাগ চালু করা হচ্ছে। এই মর্মে হাসপাতালের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি বিভাগ, পেডিয়াট্রাইক্স, ডার্মাটোলজি, অফথালমোলজি সহ ৮ টি বিভাগ চালু হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই বহিঃবিভাগ সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত খোলা থাকবে। তবে শনি ও রবিবার ছাড়াও জাতীয় ছুটির দিন গুলিতে ওপিডি বিভাগ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ৷ সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ওপিডি বিভাগে নাম নথিভুক্ত করতে পারবেন রোগীরা। উল্লেখ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সীর উদ্যোগে রায়গঞ্জে এইমস হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছিল তৎকালীন ইউপিএ সরকার। তারপর জমি জটিলতার কারণে রায়গঞ্জের প্রস্তাবিত এইমস চলে যায় কল্যাণীতে।

Continue Reading
Advertisement