মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে তৃণমূলে যোগদান মন্টু পাইলটের
Connect with us

রাজনীতি

মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে তৃণমূলে যোগদান মন্টু পাইলটের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২২ জানুয়ারী : রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি শুরু হয়েছে দলবদলের খেলা। কেউ যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে আবার কেউ সবুজে। এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেতা সৌরভ দাস।

শুক্রবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। এদিন সংবাদ মাধ্যমের উপস্থিতিতে মন্টু পাইলটের হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টপাধ্যায়। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সৌরভ বলেন, “তিনি তাঁর বাবার স্বপ্ন পূরণ করতে এবং মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছেন। সৎ থেকে দলের জন্যে কাজ করব। ঘরে ঢুকে মানুষের জন্য কাজ করব। জড়িয়ে ধরব মানুষকে। যেটা আমি শিখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে।” অভিনেতা সৌরভের পাশাপাশি এদিন শাসকদলের পতাকা হাতে তুলে নিয়েছেন বিজেপি ত্যাগী নিউটন মজুমদার। তিনি পেশায় শিক্ষক, সমাজসেবী। তিনি কালনা বিধানসভার বিজেপি প্রার্থী হয়েছিলেন ২০১৬ সালে।

Continue Reading
Advertisement