ভাইরাল খবর
আজই বিজেপির জাতীয় সভাপতি নির্বাচন! মাঘের তিথি মেনে দিল্লিতে হাজির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা
ডিজিটাল ডেস্কঃ আজ (১৯ জানুয়ারি) বিজেপি (BJP) দল সর্বভারতীয় সভাপতি নির্বাচন (BJP National President Election) প্রক্রিয়া শুরু হচ্ছে। সোমবার, মনোনয়ন জমা ও যাচাই-বাছাই হবে। মঙ্গলবার, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন সভাপতির নাম।
এই গুরুত্বপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে বিজেপি শাসিত রাজ্যগুলির সমস্ত মুখ্যমন্ত্রী (Chief Minister), রাজ্য সভাপতি এবং সিনিয়র নেতাদের সোমবার দিল্লিতে (Delhi) দলের সদর দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। দলীয় সূত্রে খবর, জাতীয় ঐক্য (Organisational Unity) প্রদর্শনের লক্ষ্যে এই আয়োজন।
যদিও রাজনৈতিক মহলে জোর চর্চা, কার্যনির্বাহী জাতীয় সভাপতি নীতীন নবীনই (Nitin Navin) বিজেপির পরবর্তী সভাপতি হতে চলেছেন। বিজেপির জাতীয় রিটার্নিং অফিসার কে. লক্ষ্মণ লক্ষ্মণের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার দুপুর ২টা থেকে ৪টার মধ্যে মনোনয়ন জমা হবে এবং বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে তা প্রত্যাহারের সুযোগ থাকবে। বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে মনোনয়ন স্ক্রুটিনি (Scrutiny) সম্পন্ন হবে।
প্রয়োজনে মঙ্গলবার ভোটগ্রহণ (Voting) অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফল ঘোষণা করা হবে। বিজেপির সংবিধান (Party Constitution) অনুযায়ী, অন্তত ২০ জন ইলেক্টোরাল কলেজ সদস্য যৌথভাবে প্রার্থী প্রস্তাব করতে পারেন। তবে চার বছরের সক্রিয় সদস্যপদ এবং অন্তত ১৫ বছরের পুরনো সদস্য হওয়া বাধ্যতামূলক।
৪৫ বছর বয়সে নীতীন বিজেপির সর্বকনিষ্ঠ সভাপতি হতে পারেন। এতে দলের দ্বিতীয় সারির (Second Line Leadership) কিছু নেতার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত।
