বিরোধী দলনেতাও বাছাই করতে রাজ্যে দু'জন পর্যবেক্ষক নিয়োগ বিজেপির
Connect with us

রাজনীতি

বিরোধী দলনেতাও বাছাই করতে রাজ্যে দু’জন পর্যবেক্ষক নিয়োগ বিজেপির

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৯ মে :  বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখলের স্বপ্ন আপাতত চুরমার হলেও এই প্রথম বিরোধী চেয়ারে বসার যোগ্যতা অর্জন করেছে বিজেপি। আর সেই বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে দলের অন্দরে এখন জোর চর্চা শুরু হয়েছে।

শুধু তাই নয়, কার হাতে থাকবে বিধানসভার পরিষদীয় দলের ব্যাটন, তা নিয়ে দলের অন্দরেই দড়ি টানাটানি শুরু হয়েছে। সেই দড়ি টানাটানি রুখতে এবার কেন্দ্রের তরফে দু’জন পর্যবেক্ষক নিয়োগ করা হল। তাঁদের নেতৃত্বেই রাজ্যের বিজেপি বিধায়করা নিজেদের দলনেতা নির্বাচন করবেন। বিজেপির তরফে দলের দুই অভিজ্ঞ মুখ কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। দলীয় সূত্রের খবর, দু’একদিনের মধ্যেই দলের বিধায়কদের বৈঠক ডেকে বিরোধী দলনেতা নির্বাচন করা হবে। আর এই পদে বসার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উল্লেখ্য ভোটের ফল বের হওয়ার পর শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীরা নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন। পরিবর্তে পাঞ্জাব থেকে কেন্দ্রের প্রতিনিধি হিসেবে এসেছেন তরুণ চুঘ। যিনি ইতিমধ্যেই বেশ কয়েক দফা রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন। মূলত জয়ী বিধায়কদের দলে ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। কারণ নির্বাচনে হেরে যাওয়ায় দলের কর্মীরা মুষড়ে পড়েছেন।

Continue Reading
Advertisement