জাতীয় স্তরে বাংলার জয়: ইউজিসি নেট-এ বাংলা বিষয়ে প্রথম নিলুফা, মাস কমিউনিকেশনে দ্বিতীয় রিক্তা
Connect with us

রাজ্যের খবর

জাতীয় স্তরে বাংলার জয়: ইউজিসি নেট-এ বাংলা বিষয়ে প্রথম নিলুফা, মাস কমিউনিকেশনে দ্বিতীয় রিক্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ UGC-NET পরীক্ষায় ফের উজ্জ্বল বাংলার ছাত্রীরা। বাংলায় (Bengali Subject) ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইন্ডিয়া ফার্স্ট স্থান অধিকার করেছেন কাটোয়ার বাসিন্দা নিলুফা খাতুন (Nilufa Khatun)। অন্যদিকে, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (Journalism & Mass Communication) বিষয়ে সারা ভারতে দ্বিতীয় স্থান পেয়েছেন কলকাতার রিক্তা চক্রবর্তী (Rikta Chakraborty)। এই অসামান্য সাফল্যে গর্বিত রাজ্য।

বৃহস্পতিবার এক্স (X formerly Twitter)-এ তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “UGC-NET-এ বাংলায় ১০০ শতাংশ নম্বর পেয়ে অল ইন্ডিয়া ফার্স্ট কাটোয়ার নীলুফা ইয়াসমিনকে অভিনন্দন। একইসঙ্গে, গণযোগাযোগ ও সাংবাদিকতায় ভারতের মধ্যে দ্বিতীয় স্থান পাওয়ায় কলকাতার রিক্তা চক্রবর্তীকে শুভেচ্ছা। তোমাদের এই অর্জন আমাদের রাজ্যের জন্য গর্বের।”

Advertisement
ads

আরও পড়ুনঃ জেলবন্দি স্বামীর জামিনের নাম করে সেনাকর্মীর ধর্ষণ! পার্কস্ট্রিট থানায় গুরুতর অভিযোগ

নিলুফা খাতুন, কাটোয়ার পালিটা রোডের বাসিন্দা, এর আগে দুইবার পরীক্ষায় বসেও কাঙ্ক্ষিত ফল পাননি। কিন্তু হাল না ছেড়ে আবার বসেন এবং এইবারই ভারতসেরা। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “প্রথম দু’বার ব্যর্থ হয়েছিলাম, মন খারাপ ছিল, কিন্তু হাল ছাড়িনি। জানতাম আমি পারব।” ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে নিলুফার স্পষ্ট কথা, “গবেষণার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে চাই।”

অন্যদিকে, রিক্তা চক্রবর্তী জার্নালিজমে দ্বিতীয় স্থান পেয়ে খুশি। তাঁর কঠোর অধ্যবসায় ও নিষ্ঠার প্রশংসা করছেন পরিবার থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরাও। দুই ছাত্রীর এই অভাবনীয় সাফল্য প্রমাণ করে দিয়েছে, অধ্যবসায়ই চূড়ান্ত সাফল্যের চাবিকাঠি।

Advertisement
ads
Continue Reading
Advertisement