তেলঙ্গানার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ৪২, শনাক্তকরণে বিপাকে প্রশাসন
Connect with us

দুর্ঘটনা

তেলঙ্গানার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ৪২, শনাক্তকরণে বিপাকে প্রশাসন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তেলঙ্গানার সঙ্গারেড্ডি (Sangareddy, Telangana) জেলায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৪২ জন শ্রমিকের। মঙ্গলবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে। অধিকাংশ দেহ এতটাই ঝলসে গিয়েছে যে শনাক্ত করাই দুষ্কর হয়ে উঠেছে। সোমবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৩। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই উদ্ধার হওয়া নতুন মৃতদেহ গুলির পরে মৃতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের সময় কারখানায় অন্তত ৯০-১০০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রের দাবি আরও বেশি সংখ্যক কর্মী ভেতরে আটকে পড়েছিলেন। বিস্ফোরণের মূল কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। সিগাচি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড (Sigachi Industries Pvt Ltd) নামে ওই কারখানায় তৈরি হতো মাইক্রোক্রিস্ট্যালিন সেলুলোজ ও অন্যান্য খাদ্যসংযোজক রাসায়নিক।

আরও পড়ুনঃ নির্বিঘ্নেই শপথ নিচ্ছেন আলিফা আহমেদ, অতীতের সংঘাত ভুলে শান্ত প্রক্রিয়া বিধানসভায়

বিস্ফোরণের তীব্রতায় গোটা কারখানা এলাকা কেঁপে ওঠে। কারখানার ছাদ উড়ে যায়, পাশের একটি বাড়ি ভেঙে পড়ে এবং সংলগ্ন ভবনে ফাটল ধরে। বহু শ্রমিক বিস্ফোরণের ধাক্কায় কয়েকশো মিটার দূরে ছিটকে পড়েন। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের।

Advertisement
ads

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revanth Reddy) আজ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। কেন্দ্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-ও।

পুলিশ ও দমকলের তৎপরতায় বহুজনকে উদ্ধার করা গেলেও, বিস্ফোরণের পর এলাকা ছেয়ে যায় বিষাক্ত ধোঁয়ায়, যা আরও শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি করে। তাই আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।