খুন
সরকারি হাসপাতালে গলা কেটে খুন! প্রকাশ্যে গলা কেটে খুন দ্বাদশ শ্রেণির ছাত্রী
ডিজিটাল ডেস্কঃ ফের দেখা গেল এক নির্মমতা, যেখানে জীবননাশের সাক্ষী থেকেও কেউ এগিয়ে এল না। ঘটনাস্থল—মধ্যপ্রদেশের নরসিংপুর জেলার একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগ। সেখানে দিনদুপুরে এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে প্রকাশ্যে গলা কেটে খুন করল এক যুবক। রক্তে ভেসে গেল হাসপাতালের মেঝে, আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মুখ ফিরিয়ে নিল আশপাশের সবাই, এমনকী চিকিৎসকরাও।
নিহত তরুণীর নাম সন্ধ্যা চৌধুরি (Sandhya Choudhury), বয়স ১৯। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অভিষেক কোশ্তি (Abhishek Koshti)। বহুদিন ধরেই সন্ধ্যার উপর নজর ছিল তার। গত ২৭ জুন দুপুর ২টো নাগাদ বন্ধুর স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন সন্ধ্যা। তখনই ফাঁদ পাততে শুরু করে অভিষেক। হাসপাতালের বাইরে সংক্ষিপ্ত বাক্যালাপের পরেই শুরু হয় হামলা।
আরও পড়ুনঃ তেলঙ্গানার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ৪২, শনাক্তকরণে বিপাকে প্রশাসন
ট্রমা কেয়ারে ঢুকে প্রথমে সন্ধ্যাকে চড় মারেন অভিষেক, পরে মাটিতে ফেলে তাঁর মুখের উপর বসে ছুরি দিয়ে গলা কাটতে থাকেন। প্রায় ১০ মিনিট ধরে চলে এই বিভীষিকা। আশেপাশে থাকা রোগী, আত্মীয়, নিরাপত্তারক্ষীরা কেউই এগিয়ে আসেননি। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই নির্মম দৃশ্য। পরে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত, কিন্তু ব্যর্থ হয়ে চম্পট দেয় বাইকে করে।
ঘটনার জেরে আতঙ্কিত হয়ে হাসপাতাল ছেড়েছেন একাধিক রোগী। সন্ধ্যার পরিবারের দাবি, এর জন্য পুরোপুরি দায়ী হাসপাতালের নিরাপত্তার গাফিলতি। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হাসপাতালের সামনের এলাকা। পুলিশের আশ্বাসে অবরোধ উঠলেও, এখনও আতঙ্ক কাটেনি নরসিংপুরবাসীর। প্রশাসনের তরফে কড়া তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
