প্রচার শেষে ফেরার পথে দুর্ঘটনা! আহত বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন
Connect with us

দুর্ঘটনা

প্রচার শেষে ফেরার পথে দুর্ঘটনা! আহত বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শনিবার গভীর রাতে কোচবিহারের মাথাভাঙ্গা ১ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনার (Road Accident) কবলে পড়লেন বিজেপি প্রার্থী (BJP Candidate) সাবিত্রী বর্মন। দলীয় প্রচার (Campaign) সেরে ফেরার সময় রাজ্য সড়কের (State Highway) ওপর এই দুর্ঘটনাটি ঘটে।

বিজেপি সূত্রের দাবি, প্রচার শেষ করে রাতে ফেরার পথে শিকারপুর এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক অত্যন্ত দ্রুতগতিতে (High Speed) আসছিল। সেই ঘাতক ট্রাকটিকে পাশ কাটিয়ে নিজেকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে সাবিত্রী বর্মনের গাড়িটি রাস্তার ধারের নয়নজুলিতে (Ditch) উল্টে যায়। এই ঘটনায় বিজেপি প্রার্থী গুরুতর আহত (Injured) হয়েছেন বলে জানা গিয়েছে।

বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত (Conspiracy) থাকতে পারে বলে গুরুতর আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাঁদের দাবি, পরিকল্পিতভাবে ট্রাকটি প্রার্থীর গাড়ির সামনে চলে এসেছিল। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ কঠোরভাবে অস্বীকার (Deny) করা হয়েছে। শাসক দলের দাবি, এটি একটি নিছক দুর্ঘটনা এবং বিজেপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ (False Allegation) আনা হচ্ছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।

Advertisement
ads
Continue Reading
Advertisement