নির্বিঘ্নেই শপথ নিচ্ছেন আলিফা আহমেদ, অতীতের সংঘাত ভুলে শান্ত প্রক্রিয়া বিধানসভায়
Connect with us

ভাইরাল খবর

নির্বিঘ্নেই শপথ নিচ্ছেন আলিফা আহমেদ, অতীতের সংঘাত ভুলে শান্ত প্রক্রিয়া বিধানসভায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভায় উপনির্বাচনে জয়ী কোনও প্রার্থীর শপথগ্রহণ নিয়ে বহুবার রাজভবন এবং বিধানসভার মধ্যে টানাপড়েন দেখা গেলেও, কালীগঞ্জ (Kaliganj) কেন্দ্রের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক আলিফা আহমেদের (Alifa Ahmed) ক্ষেত্রে সেই বিরোধের পুনরাবৃত্তি হয়নি। সোমবার রাজভবনের তরফে সবুজ সংকেত মেলামাত্রই নির্ধারিত হয়ে গেল শপথগ্রহণের দিন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বুধবার তাঁকে শপথ পাঠ করাবেন বলে বিধানসভা সূত্রে খবর।

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মতে, আলিফার শপথগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে দল। এর আগে বরাহনগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও ভগবানগোলার রেয়াত হোসেন (Reyaz Hossain)-এর শপথ নিয়ে রাজভবন ও বিধানসভার মধ্যে দীর্ঘ সংঘাত তৈরি হয়েছিল। সেখানে এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল জয়ী প্রার্থীদের। সেই তুলনায় এই পর্ব অনেকটাই শান্তিপূর্ণ।

আরও পড়ুনঃ পুলিশি হাজিরার আগে হাই কোর্টে কার্তিক মহারাজ, FIR বাতিলের আর্জি!

২০২১ সালের নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল (Nasiruddin Ahmed)। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর আকস্মিক প্রয়াণের ফলে আসনটি শূন্য হয়। সেই শূন্যতা পূরণ করতেই ১৯ জুন অনুষ্ঠিত হয় উপনির্বাচন। তৃণমূল প্রয়াত বিধায়কের কন্যা আলিফাকে প্রার্থী করে এবং তিনি বিজেপির আশিস ঘোষকে (Ashis Ghosh) ৫০,০৪৯ ভোটে পরাজিত করে জয়ী হন।

Advertisement
ads

যদিও ফলাফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ হারায় মোলান্দির ১০ বছরের শিশু তামান্না খাতুন। সেই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয় বিতর্ক। তবে সেই উত্তাপ সত্ত্বেও আলিফার শপথগ্রহণ ঘিরে প্রশাসনিক কোনও জটিলতা দেখা যায়নি। বিধানসভার তরফে ইতিমধ্যেই সবরকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

Continue Reading
Advertisement