বিনোদন
ইউটিউব আমার রোজগারের একমাত্র উপায়! রণবীরের উপর নিষেধাজ্ঞা তুলে নিল শীর্ষ আদালত!
ডিজিটাল ডেস্কঃ একটি বিতর্কিত মন্তব্য করে এক ধাক্কায় ২০ লাখ ফলোয়ার খুইয়েছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। তবে দীর্ঘ টানাপোড়েনের পর শুরু হচ্ছে তাঁর নতুন শো। নিষেধাজ্ঞা তুলে নিল শীর্ষ আদালত। যদিও বহাল রইল কিছু শর্ত। কি কি শর্ত বেঁধে দিল আদালত?
মাসখানেক ধরে দীর্ঘ টানা পড়েন। একটি বিতর্কিত মন্তব্যই যার জেরেই প্রবল ক্ষতির মুকিহে রণবীর। উলেখ্য, ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট নামে এক অনুষ্ঠানে রণবীরের মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল সমাজ মাধ্যমে। অনুষ্ঠানে রণবীর এক প্রতিযোগীকে বলেন, বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?
আরও পড়ুনঃবেশ কিছু দাবি নিয়ে উপাচার্যকে সময় সীমা বেঁধে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা!
ব্যাস এই মন্তব্যের জেরে রণবীর ও সেই শোয়ের হোস্ট সময় রায়নার দিকে ধেয়ে আসে তীব্র কটাক্ষ। থানা পুলিশ থেকে আদালত, বাদ যায়নি কিছুই। তারপরই বন্ধ হয়ে যায় রণবীরের শো। যার ফলে ২০ ফলোয়ার হারান তিনি। এনিয়ে শীর্ষ আদালতের কাছে কাতর আর্জি জানান রণবীর এলাহাবাদিয়া। অবশেষে রণবীরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল শীর্ষ আদালত।
রণবীর শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়ে বলেন, ইউটিউব হচ্ছে আমার রুজিরুটির একমাত্র পথ। তাই সোমবারই তাঁর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালতের নির্দেশানুযায়ী, আগের মতোই রণবীর তাঁর পডকাস্ট চালিয়ে যেতে পারবেন। যদিও আগামী দিনে আরও বেশি সতর্ক থাকতে হবে রণবীরকে। শোয়ে শালীনতা বজায় রাখতে হবে।
শীর্ষ আদালতে শুনানির সময় রণবীর বেঞ্চের কাছে আবেদন করে জানিয়েছেন, আমাকে আমার পডকাস্ট দ্য রণবীর শো সম্প্রচারের অনুমতি দেওয়া হোক। কারণ এটিই ছিল আমার আয়ের একমাত্র উৎস। এরপর বেঞ্চ তাঁর আবেদন বিবেচনা করে। অবশেষে শর্তসাপেক্ষে অনুমতি দেয়। আদালতের নির্দেশানুযায়ী, এই অনুষ্ঠানের বিষয়বস্তু যে কোনও বয়সের মানুষের উপযুক্ত হওয়া উচিত। সে মতো রণবীরের তরফে এই বিষয়ে আশ্বাস দিয়ে একটি অঙ্গীকারপত্র জমা দিতে বলা হয়েছে
