সুস্মিতা সেনের আবেগঘন পোস্টে ২৫ বছরে বড় মেয়ে রেনের জন্মদিনের শুভেচ্ছা
Connect with us

বিনোদন

সুস্মিতা সেনের আবেগঘন পোস্টে ২৫ বছরে বড় মেয়ে রেনের জন্মদিনের শুভেচ্ছা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২৫ বছর আগে নেওয়া এক সিদ্ধান্তই বদলে দিয়েছিল তাঁর জীবন। আর সেই সিদ্ধান্ত আজ আবার ফিরিয়ে আনল আবেগের স্রোত। বলছি, প্রাক্তন বিশ্ব সুন্দরী এবং বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের (Sushmita Sen) কথা। বিয়ে না করেও মাতৃত্বকে আলিঙ্গন করেছিলেন তিনি। ২০০০ সালে তিনি দত্তক নিয়েছিলেন রেনেকে (Renee), আর ২০১০ সালে তাঁর জীবনে আসে ছোট কন্যা আলিশা (Alisah)। আজও সেই মাতৃত্বের পথ বেছে নেওয়ার সাহসিকতা এবং নিঃস্বার্থ ভালবাসা অনুপ্রেরণা হয়ে রয়েছে।

এবার বড় মেয়ে রেনের ২৫তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ দুর্লভ মুহূর্ত ভাগ করে নিলেন সুস্মিতা। শেয়ার করা ছবিগুলিতে ধরা পড়েছে মা-মেয়েদের গভীর বন্ধন—এক ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট রেনেকে আঁকড়ে ধরে রয়েছেন সুস্মিতা, আরেকটিতে রেনের কোলে ছোট আলিশা। কোথাও আবার তিনজন মিলে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন। এমনকি কয়েকটি পুরনো ছবি রীতিমতো পারিবারিক অ্যালবামের পাতা মনে করিয়ে দেয়।

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

Advertisement
ads

ছবির পাশাপাশি সুস্মিতার লেখা আবেগঘন বার্তাও ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের হৃদয়। তিনি লেখেন,
“শুভ জন্মদিন আমার প্রথম ভালবাসা। ঈশ্বরের দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার তুমি, যে আমার জীবনটাই বদলে দিয়েছে। তুমি যেন সবসময় ভালবাসা পাও, ঠিক যেমন তুমি নিঃস্বার্থভাবে ভালবাসা দিতে জানো।”

তিনি আরও বলেন, “তোমার সব স্বপ্ন পূরণ হোক, এই বছরটা হোক তোমার জন্য অনন্য। তুমি শুধু একজন অসাধারণ মেয়ে নও, একজন দারুণ দিদিও। তোমার জন্য আমি গর্বিত। চলো, জীবন উদযাপন করি।”

Advertisement
ads

সুস্মিতা আবারও প্রমাণ করলেন, ‘মা’ হওয়া শুধু জেনেটিক সম্পর্কের বিষয় নয়, বরং নিঃস্বার্থ ভালবাসা ও দায়িত্ববোধের এক গভীর প্রতিচ্ছবি।

Continue Reading
Advertisement