রেলের নজরকাড়া পদক্ষেপ, এবার এসি লোকাল পৌঁছল বনগাঁয়
Connect with us

ভাইরাল খবর

রেলের নজরকাড়া পদক্ষেপ, এবার এসি লোকাল পৌঁছল বনগাঁয়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বনগাঁ (Bongaon) ও কৃষ্ণনগর (Krishnanagar) শাখার যাত্রীদের জন্য আজ শুক্রবার এক নতুন অধ্যায় শুরু হল রেলের (Eastern Railway) ইতিহাসে। বহু প্রতীক্ষার পর অবশেষে এই দুই রুটে চালু হল এসি লোকাল ট্রেন (AC Local Train)।

সকাল ৭টা ১১ মিনিটে রানাঘাট (Ranaghat) স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে এবং ৭টা ৪৪ মিনিটে বনগাঁ স্টেশনে পৌঁছয়। সেখান থেকে ৭টা ৫৫-এ শুরু হয় শিয়ালদহমুখী যাত্রা। প্রায় ৮০ কিলোমিটার পেরিয়ে, একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থেমে, ট্রেনটি সকাল ৯টা ৩৭ মিনিটে পৌঁছয় শিয়ালদহ (Sealdah)।

এই এসি ট্রেন থামে ঠাকুরনগর, গোবরডাঙা, হাবরা, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন এবং বিধাননগর রোড স্টেশনে।

Advertisement
ads

শুধু সকালেই নয়, সন্ধ্যাতেও যাত্রা করবে এই ট্রেন। শিয়ালদহ থেকে ছাড়বে ৬টা ১৪ মিনিটে, বনগাঁ পৌঁছবে রাত ৮টা ৫ মিনিটে এবং রানাঘাটে পৌঁছে থামবে ৮টা ৪১-এ।

নতুন এই এসি পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে স্পষ্ট উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই জানাচ্ছেন, যাতায়াতে আরাম এবং নির্দিষ্ট সময়ে পৌঁছনোর দিক থেকে এই ট্রেন যথেষ্ট উপযোগী। যদিও টিকিটের দাম কিছুটা বেশি, তবুও যাত্রীদের একাংশ মনে করছেন, ‘ভিড় এড়িয়ে শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে যাতায়াত— এই অভিজ্ঞতা নিশ্চয়ই অর্থ সাশ্রয়ের চেয়েও মূল্যবান।’

পরিসেবার দিক থেকে এই ট্রেন চালু হওয়াকে রেল মন্ত্রকের একটি বড় পদক্ষেপ বলেই মনে করছে মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement