পরীক্ষা দিতে দিয়ে কোনো পরীক্ষার্থীর মৃত্যু হলে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, অন্ধ্রপ্রদেশকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
Connect with us

দেশ

পরীক্ষা দিতে দিয়ে কোনো পরীক্ষার্থীর মৃত্যু হলে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, অন্ধ্রপ্রদেশকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৪ জুন : পশ্চিমবঙ্গ সরকার সহ অন্যান্য রাজ্য করোনা আবহে দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করলেও উল্টোপথে হেঁটেছে অন্ধ্রপ্রদেশ। দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করেনি অন্ধ্রপ্রদেশ সরকার। ঘটনায় অন্ধ্র সরকারকে এবার কড়া হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালত জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত মেনে পরীক্ষা নিতে গিয়ে যদি এক জন পড়ুয়ারও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়, তা হলে রাজ্য সরকারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।করোনা সংক্রমণের জেরে রাজ্য দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল করেছে। যদিও অন্ধ্রপ্রদেশ সিদ্ধান্ত নিয়েছে, মোট ৫ লক্ষ ২০ হাজার পড়ুয়ার পরীক্ষা হবে নিয়ম মেনেই। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে মেনে চলা হবে করোনাবিধি। সেই পুরো ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মোট ৫ লক্ষ ২০ হাজার পড়ুয়া পরীক্ষা দেবে ৩৪ হাজার ঘরে। অন্ধ্র প্রশাসনকে শীর্ষ আদালতের প্রশ্ন, কী করে সামাজিক দূরত্ব মেনে এত জনের পরীক্ষা নেওয়া সম্ভব? সরকার হিসাব দিয়েছে, একটি ঘরে ১৫-১৮ জন পড়ুয়া থাকবে। যদিও সেই দাবি মানতে নারাজ আদালত। দ্বাদশের পরীক্ষা নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে আদালত জানতে চেয়েছে, কোন ব্যক্তি বা গোষ্ঠী বোর্ড পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড পরীক্ষা নেওয়ার আগে কী ভাবে সব দিক খতিয়ে দেখা হয়েছে, তারও বিস্তারিত রিপোর্ট দিতে হবে বলে জানিয়েছে আদালত।

আরও খবর পড়ুন: করোনার ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু মহিলার

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *