আবহাওয়া
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার, জারি সুনামি সতর্কতা জাপান ও আমেরিকায়
ডিজিটাল ডেস্কঃ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার (Russia) কামচাটকা উপদ্বীপ। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ রিখটার স্কেলে ৮.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা (Japan Meteorological Agency)। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র (USA)–দু’দেশেই tsunami alert জারি করা হয়েছে।