অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু! ২৬ লক্ষ আবেদন বাতিল, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
Connect with us

ভাইরাল খবর

অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু! ২৬ লক্ষ আবেদন বাতিল, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বহুল প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)-র আর্থিক সহায়তা প্রদানের কাজ অবশেষে শুরু করল রাজ্য সরকার। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত উপভোক্তাদের শংসাপত্র প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া উদ্বোধন করেন। এদিন দুপুর ১টার মধ্যেই ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (Direct Benefit Transfer)-এর মাধ্যমে ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছে।

অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই প্রকল্পের জন্য জমা পড়া ১ কোটি ৬০ লক্ষ আবেদনপত্রের মধ্যে যাচাইকরণের পর ২৬ লক্ষ ফর্ম বাতিল করা হয়েছে। বাকি ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “জনগণের করের টাকা কোনো অভারতীয় বা অযোগ্য ব্যক্তি পেতে পারেন না। তবে বাংলাদেশ থেকে আসা যে সমস্ত শরণার্থীরা সিএএ (CAA)-তে আবেদন করেছেন বা যাদের মামলা ট্রাইব্যুনালে (Tribunal) বিচারাধীন, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের সামাজিক ভাতা চালু থাকবে।”

পূর্ববর্তী সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অডিট (Audit) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানান, প্রায় ২ কোটি অ্যাকাউন্টের মধ্যে ২৭ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কারণ তারা মৃত, ভোটার তালিকায় নাম নেই অথবা অভারতীয়। এমনকি ওই তালিকায় প্রায় ১০ লক্ষ পুরুষের নামও অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করেন তিনি। ১২ পাতার আবেদনপত্র নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বাস্তবে মাত্র ৪ পৃষ্ঠা পূরণ করতে হয়েছে এবং এই ডেটাবেস (Database) ব্যবহার করে উপভোক্তারা ভবিষ্যতে কেন্দ্রের অন্যান্য সুবিধাও পাবেন। এর পাশাপাশি মহিলাদের সরকারি বাসে যাতায়াতের জন্য প্রকৃত প্রাপকদের চিহ্নিত করতে ‘পিঙ্ক কার্ড’ (Pink Card) চালু করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

কারা পাবেন না এই সুবিধা?

Advertisement
ads ads

রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানান, স্থায়ী বা নিয়মিত সরকারি চাকরিজীবী, আয়করদাতা (Taxpayers), অবৈধ অভিবাসী, আধার লিংক (Aadhaar Link) না থাকা এবং রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়া মহিলারা এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তবে কোনো যোগ্য আবেদনকারী যাতে নথিগত ত্রুটির কারণে বঞ্চিত না হন, তার জন্য জুলাই ও আগস্ট মাস জুড়েও সংশোধনের প্রক্রিয়া চালু থাকবে।

Continue Reading
Advertisement ads