Connect with us

ভাইরাল খবর

দিল্লি পুলিশ বনাম মমতা! পরিযায়ী শ্রমিক নিগ্রহ ইস্যুতে চরমে চাপানউতোর, সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের উপর পুলিশের ‘নির্যাতনের’ ভিডিও ঘিরে ফের রাজনৈতিক অস্থিরতা। মঙ্গলবার বীরভূমের ইলামবাজার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লি পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। দিল্লি পুলিশের ডিএসপি অভিষেক ধনিয়া (DSP Abhishek Dhania) আগেরদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন করেছিলেন। এবার পালটা জবাবে মুখ্যমন্ত্রী জানালেন— “কে সত্যি, কে মিথ্যা তা সামনে এসেই যাবে।”

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দিল্লিতে এক শ্রমিক পরিবারকে, বিশেষ করে মা ও শিশুকে, নির্দয়ভাবে মারছে পুলিশ। মুখ্যমন্ত্রী সেই ভিডিও পোস্ট করে কড়া ভাষায় প্রতিবাদ জানান। অভিযোগ, বাংলায় কথা বলার ‘অপরাধে’ ওই পরিবারকে বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থা করা হয় এবং বাংলাদেশে পুশব্যাকের হুমকিও দেওয়া হয়।

আরও পড়ুনঃ রায়গঞ্জে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চোর, এলাকাবাসীর তৎপরতায় উদ্ধার সাইকেল

এনিয়ে দিল্লি পুলিশ জানায়, ওই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। দাবি, ভিডিওতে থাকা মহিলার আত্মীয় এক রাজনৈতিক কর্মী, তাঁর প্ররোচনাতেই ভিডিওটি বানানো হয়েছে।

Advertisement
ads

তবে মুখ্যমন্ত্রী মঙ্গলবার ফের বললেন, “আমি কালই বলেছিলাম, ওঁদের থানায় থানায় ঘোরানো হবে, হুমকি দেওয়া হবে। ঠিক তাই হয়েছে।” তিনি আরও জানান, “আমরা চাই ওঁরা নিরাপদে ফিরুন। আর সময়ই বলে দেবে, সত্যি কে বলেছে আর মিথ্যে কে।”

ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতেও শুরু হয়েছে জোর আলোচনা। এই ইস্যুতে ফের কেন্দ্র-রাজ্য সংঘাতের ছবি স্পষ্ট।

Continue Reading
Advertisement
Developer