'রাজনৈতিক শত্রু হলেও তিনি সাংসদ'! মহুয়ার ওপর ডিম হামলায় সরব বাম নেতা বিকাশ রঞ্জন
Connect with us

ভাইরাল খবর

‘রাজনৈতিক শত্রু হলেও তিনি সাংসদ’! মহুয়ার ওপর ডিম হামলায় সরব বাম নেতা বিকাশ রঞ্জন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম হামলা (Egg Attack)-র ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক মতাদর্শে সম্পূর্ণ ভিন্ন অবস্থানে থেকেও তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট আইনজীবী ও বর্ষীয়ান সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি এই ঘটনাকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Post) করে বিকাশরঞ্জন ভট্টাচার্য লেখেন, “মহুয়া মৈত্র আমার রাজনৈতিক শত্রু হতে পারেন, কিন্তু তিনি দেশের একজন নির্বাচিত সাংসদ। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর জুলুমবাজির কোনও অভিযোগ আমার জানা নেই। প্রকাশ্যে যেভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে, তা সভ্য ও গণতান্ত্রিক সমাজের পক্ষে লজ্জার।” তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও এই ধরনের আচরণের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলের প্রতিবাদ করা উচিত।

বুধবার কালীগঞ্জে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, সেই সময় দলীয় কার্যালয়ের বাইরে একদল মহিলা ও পুরুষ জড়ো হয়ে ডিম (Egg), কাদা ও গোবর ছুড়তে শুরু করেন। পাশাপাশি “চোর চোর” স্লোগানও দেওয়া হয় বলে দাবি করেন মহুয়া। তিনি ফেসবুক লাইভ (Facebook Live)-এর মাধ্যমে ঘটনাটির ভিডিও সম্প্রচার করেন এবং অভিযোগ করেন, বিক্ষোভকারীরা বিজেপির সমর্থক ছিলেন।

ঘটনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কোনও নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে হেনস্থা করা শক্তির নয়, বরং নিরাপত্তাহীনতা ও কাপুরুষতার পরিচয়। তাঁর বক্তব্য, রাজনৈতিক ক্ষমতা স্থায়ী নয় এবং ক্ষমতার পালাবদল যে কোনও সময় হতে পারে।

Advertisement
ads ads

অন্যদিকে, এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, বিজেপির এজেন্ডায় পচা ডিম বা বেগুন নেই এবং এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। পুলিশের তরফেও এখনও বিস্তারিত বিবৃতি (Statement) প্রকাশ করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

Continue Reading
Advertisement ads