চিকিৎসক দিবসে সরকারি কর্মীদের জন্য ‘হাফ ডে’, ছুটি ঘোষণা রাজ্যের
Connect with us

রাজ্যের খবর

চিকিৎসক দিবসে সরকারি কর্মীদের জন্য ‘হাফ ডে’, ছুটি ঘোষণা রাজ্যের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এসেছে খুশির খবর। চিকিৎসক দিবস উপলক্ষে ১ জুলাই (মঙ্গলবার) অর্ধদিবস ছুটির ঘোষণা করল নবান্ন। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অগ্রপথিক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের (Dr. Bidhan Chandra Roy) জন্মদিনকে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন দুপুর ২টো পর্যন্ত রাজ্য সরকারের অধীন সমস্ত দপ্তর, আধা-সরকারি প্রতিষ্ঠান, রাজ্য সরকার পরিচালিত সংস্থা ও বোর্ডগুলিতে কাজ হবে। তারপর থেকে ছুটি কার্যকর হবে। অর্থাৎ মঙ্গলবার দুপুর ২টোয় বন্ধ হয়ে যাবে অফিসের কাজকর্ম। তবে এই ছুটি থেকে বাদ থাকছে রাজ্য সরকারের দুটি গুরুত্বপূর্ণ দপ্তর— কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স (Registrar of Assurance) এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ (Collector of Stamp Revenue)।

আরও পড়ুনঃ চিনে আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি ভারত–পাকিস্তান, এসসিও বৈঠকে কড়া বার্তা রাজনাথের

প্রসঙ্গত, প্রতি বছর ১ জুলাই সারাদেশে চিকিৎসক দিবস (Doctors’ Day) পালন করা হয়। বাংলায় দিনটি আরও তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনেই জন্মেছিলেন ভারত রত্ন প্রাপ্ত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়। তাঁর স্মরণে প্রতিবছর এই দিনে রাজ্যজুড়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির, সচেতনতা অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement
ads

বিধানসভা চত্বরে এবং বিভিন্ন জেলায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পালিত হয় নানা সামাজিক ও স্বাস্থ্যকেন্দ্রিক কর্মসূচি। সেই ধারাবাহিকতায় এবছরও ১ জুলাই সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি দিয়ে তাঁকে স্মরণ করল রাজ্য প্রশাসন।

Continue Reading
Advertisement