চিনে আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি ভারত–পাকিস্তান, এসসিও বৈঠকে কড়া বার্তা রাজনাথের
Connect with us

দেশের খবর

চিনে আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি ভারত–পাকিস্তান, এসসিও বৈঠকে কড়া বার্তা রাজনাথের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রশ্নে ভারতের অবস্থানকে জোরালোভাবে তুলে ধরতে প্রস্তুত নয়াদিল্লি। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশ নিতে চিনের কিংদাও (Qingdao) শহরের উদ্দেশে রওনা দিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। বুধবার নিজের X (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে এই সফর নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লিখেছেন, “আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পাব। সেইসঙ্গে সন্ত্রাসবাদ নির্মূলেও সকলকে আহ্বান জানাব।”

Advertisement
ads ads

উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথমবার চিন সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত এই উচ্চপর্যায়ের SCO বৈঠকে অংশ নেবে ১০টি দেশ— যার মধ্যে রয়েছে চিন, পাকিস্তান, রাশিয়া, ইরান, বেলারুশ, কাজাখিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং ভারত।

বিশেষজ্ঞদের মতে, গালওয়ান ঘটনার পর ধীরে ধীরে বরফ গললেও, পারস্পরিক সম্পর্ক এখনও যথেষ্ট সংবেদনশীল। তাই রাজনাথ সিং-এর সফর দ্বিপাক্ষিক বিশ্বাস পুনর্গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল, ভিসা নীতির সহজীকরণ, নদীর জলবণ্টন ও সীমান্তে স্থিতাবস্থা ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হতে পারে।

‘অপারেশন সিঁদুরে’ (Operation Sindoor)-র পর ভারত যেভাবে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী ঘাঁটিতে পালটা হামলা চালিয়েছে, সেই প্রেক্ষাপটে চিনকেও স্পষ্ট বার্তা দিতে চান প্রতিরক্ষামন্ত্রী। কারণ, পাকিস্তান হয়ে ভারতের দিকে ধেয়ে এসেছিল চিনা অস্ত্র। এই পরিস্থিতিতে বেজিংয়ের নীরবতা ভারতের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি চিনের ‘পাক-প্রীতি’ যে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতায় পরিণত হচ্ছে, সেই বার্তাও পরিষ্কার করে দিতে চান রাজনাথ।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads