বৈষ্ণব সন্ন্যাসীদের সঙ্গে নাচে মেতে উঠলেন স্পাইডারম্যান, ভাইরাল ভিডিও
Connect with us

অফবিট

বৈষ্ণব সন্ন্যাসীদের সঙ্গে নাচে মেতে উঠলেন স্পাইডারম্যান, ভাইরাল ভিডিও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি একটি ভিডিও (Video) সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে স্পাইডারম্যান (Spiderman) ও অন্যান্য মার্ভেল কমিক্স (Marvel Comics) চরিত্রে সাজা কিছু ব্যক্তিকে দেখা গেছে বৈষ্ণব সন্ন্যাসীদের (Vaishnav Sannyasi) সঙ্গে ‘হরে কৃষ্ণ’ (Hare Krishna) গাইতে। ভিডিওতে দেখা যাচ্ছে, স্পাইডারম্যান বা মার্ভেল চরিত্রের সাজা ব্যক্তিরা নাচ, গান এবং কর্তালের তালে সমবেতভাবে কৃষ্ণনাম করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Hare Krishna (@mylife_with_krishna)

Advertisement
ads

এটি একেবারেই বিচিত্র দৃশ্য। সাধারণভাবে স্পাইডারম্যান পৃথিবীর সুপারহিরো চরিত্র হিসেবে পরিচিত, কিন্তু সম্প্রতি তাঁকে বৈষ্ণব সন্ন্যাসীদের সঙ্গে ভক্তির তালে মেতে ওঠতে দেখা গেছে। নেটিজেনরা এই ভিডিওকে মজার ও অনন্য মন্তব্যের সঙ্গে শেয়ার করছেন। কেউ লিখেছেন “গীতার শ্লোকে স্পাইডারম্যান”, কেউ বলেছেন, “স্পাইডার—বস্তু পৃথিবী থেকে বহুদূরে এবং কৃষ্ণ দুনিয়ার কাছে।”

ভিডিওটি একদিকে মজাদার, অন্যদিকে বিশ্বজনীন ভক্তি (Devotion) ও পপ সংস্কৃতির (Pop Culture) এক অভিনব মিশ্রণ হিসেবে দেখা যাচ্ছে। নেটিজেনরা ভিডিওতে স্পাইডারম্যানকে কৃষ্ণভক্তি প্রকাশ করতে দেখে অভিভূত।

Continue Reading
Advertisement