স্কুলের মিড-ডে মিলের দায়িত্ব কি ইসকন পাচ্ছে? রাজ্য সরকারের কাছে হলফনামা তলব হাইকোর্টের
Connect with us

রাজ্যের খবর

স্কুলের মিড-ডে মিলের দায়িত্ব কি ইসকন পাচ্ছে? রাজ্য সরকারের কাছে হলফনামা তলব হাইকোর্টের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতা পুর এলাকার সরকারি স্কুলগুলিতে মিড-ডে মিলের (Mid-day meal) দায়িত্ব ইসকন (ISKCON) সংস্থাকে দেওয়ার প্রস্তাব ঘিরে এবার আইনি জট তৈরি হলো। এই সংক্রান্ত এক জনস্বার্থ মামলায় (Public interest litigation) রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়ে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ (Division bench) আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, কলকাতার প্রায় ১,৮০০ স্কুলে পরীক্ষামূলক প্রকল্প (Pilot project) হিসেবে ইসকনের সহযোগিতায় খাবার দেওয়া হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে পিটিশন (Petition) দাখিল করেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। মামলাকারীর পক্ষে প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেন, কোনো টেন্ডার (Tender) ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এর ফলে স্কুল স্তরে রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর (Self-help group) লক্ষাধিক পিছিয়ে পড়া মহিলা এক ঝটকায় কর্মহীন (Unemployed) হয়ে পড়বেন। পাশাপাশি, কলকাতার পড়ুয়ারা কেন পুষ্টিকর মাছ-ডিমের বদলে ইসকনের পনির ও রাজমা খাবে, সেই প্রশ্নও তোলা হয়েছে।

আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (Advocate General) সুরজিৎ নাথ মিত্র পাল্টাদাবি করেন, বিষয়টি নিয়ে এখনো কোনো সরকারি বিজ্ঞপ্তি (Notification) জারি করা হয়নি, এটি কেবলই একটি প্রাথমিক প্রস্তাব (Proposal)। তাই এই মামলার এখনই কোনো গ্রহণযোগ্যতা নেই। তবে আদালত স্পষ্ট জানায়, বিজ্ঞপ্তি জারির পর হঠাৎ মহিলারা কাজ হারালে বড় সমস্যা তৈরি হবে। তাই আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা (Affidavit) দিয়ে প্রকৃত পরিস্থিতি জানাতে হবে এবং পরবর্তী ছয় সপ্তাহের মধ্যে মামলাকারীকে তার জবাব দিতে হবে।

Continue Reading
Advertisement ads