অফবিট
পুরুষ নাকি কম পড়েছে! মহিলারা ঘণ্টার জন্য স্বামী ভাড়া করছেন জানেন কোথায়?
ডিজিটাল ডেস্কঃ পুরুষের সংখ্যা কমে যাওয়ায় (Latvia men shortage) লাটভিয়ায় (Latvia) এক অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। দেশটির অনেক মহিলা (women) এখন অনলাইনে ‘হাজব্যান্ড ফর অ্যান আওয়ার’ (husband for an hour) পরিষেবা ব্যবহার করছেন। এই পরিষেবায় এক ঘণ্টার জন্য স্বামী ভাড়া করে (rented husbands) ঘরদোরের কাজ সামলানো হয়, যেমন টুকটাক মেরামত, আসবাবপত্র ঠিক করা ও ছোটখাটো কাজ।
ইউরোস্ট্যাট (Eurostat) জানিয়েছে, লাটভিয়ায় মহিলার সংখ্যা পুরুষের তুলনায় ১৫.৫% বেশি, যা ইউরোপীয় ইউনিয়নের (European Union) গড়ের তিনগুণেরও বেশি। ৬৫ বছরের বেশি বয়সী মহিলার সংখ্যা পুরুষের প্রায় দুই গুণ। এর ফলে সামাজিক ও কর্মক্ষেত্রে (workplace) পুরুষের অনুপস্থিতি স্পষ্ট।
স্থানীয় অনলাইন প্ল্যাটফর্ম ‘Komanda24’ ও Remontdarbi.lv জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে ‘Men With Golden Hands’ অনুরূপ কাজ করেন। এই ট্রেন্ড শুধু লাটভিয়ায় নয়, ব্রিটেনে (UK)ও জনপ্রিয়তা পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ধূমপান (smoking), ওবেসিটি (obesity) ও জীবনধারার কারণে (lifestyle) লাটভিয়ার পুরুষদের আয়ু কমেছে, ফলে লিঙ্গ বৈষম্য (gender imbalance) আরও তীব্র।
এই নতুন বাস্তবতা অনেক মহিলাকে বাধ্য করেছে সৃজনশীল সমাধান (creative solution) নিতে।


