‘বাংলা এখন উত্তরপ্রদেশ ২.০, চলছে জঙ্গলরাজ’! বারুইপুর এনকাউন্টার নিয়ে তোপ মহুয়ার
Connect with us

ভাইরাল খবর

‘বাংলা এখন উত্তরপ্রদেশ ২.০, চলছে জঙ্গলরাজ’! বারুইপুর এনকাউন্টার নিয়ে তোপ মহুয়ার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের (Gangrape and Murder Case) মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে। পুলিশের দাবি, মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলের পুনর্নির্মাণ (Crime Scene Reconstruction) করতে সূর্যপুরে নিয়ে যাওয়া হলে প্রভাস পুলিশি হেফাজত (Police Custody) থেকে পালানোর চেষ্টা করে। অভিযোগ, সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র (Firearm) ছিনিয়ে নিয়ে গুলিও চালায়। এরপর আত্মরক্ষার্থে (Self Defence) পাল্টা গুলি চালায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, তদন্তের শুরুতেই সিসিটিভি (CCTV) ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রভাসকে গ্রেফতার করা হয়েছিল। জেরার সময় সে বারবার বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিল বলেও তদন্তকারীদের অভিযোগ। সেই কারণেই ঘটনার পুনর্নির্মাণের জন্য তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এই এনকাউন্টারকে ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। প্রশাসনিক সূত্রের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হচ্ছে এবং নিয়ম মেনে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত (Magisterial Inquiry) হতে পারে। এলাকায় উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে।

এই ঘটনার পর সমাজমাধ্যমে (Social Media) কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক্স (X)-এ করা পোস্টে তিনি লেখেন, “বারুইপুর ধর্ষণ ও খুনের মামলার অভিযুক্ত প্রভাস মণ্ডল এনকাউন্টারে নিহত। পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্যে কী চলছে? বাঙালিরা নতুন বাংলাকে স্বাগত জানান— উত্তরপ্রদেশ ২.০। এটা জঙ্গলরাজ।”

অন্যদিকে, প্রশাসনের বক্তব্য, পুলিশের দাবি এবং এনকাউন্টার নিয়ে ওঠা সমস্ত প্রশ্নই তদন্তের আওতায় রয়েছে। সরকারি তদন্ত এবং ম্যাজিস্ট্রেটের রিপোর্ট প্রকাশের পরই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে। আপাতত বারুইপুরে আইনশৃঙ্খলা (Law and Order) পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads