রেপো রেট নিয়ে জল্পনার অবসান, RBI যা করল তাতে বদল EMI-তে
Connect with us

ভাইরাল খবর

রেপো রেট নিয়ে জল্পনার অবসান, RBI যা করল তাতে বদল EMI-তে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় বাজেট (Union Budget) ঘোষণার পর রেপো রেট (Repo Rate) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India – RBI)। মনিটারি পলিসি কমিটি (Monetary Policy Committee – MPC) বৈঠকের পর রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ঋণের বোঝা (Loan Burden) আপাতত বাড়ছে না, বাড়ছে না EMI-র খরচও।

RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি MPC বৈঠকে অর্থনীতি (Economy) ও মাক্রো-ইকোনমিক পরিস্থিতি (Macro-economic Conditions) বিশ্লেষণ করে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (SDF Rate) ৫ শতাংশ, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি (MSF Rate) ও ব্যাঙ্ক রেট (Bank Rate) ৫.৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, প্রতি দুই মাস অন্তর RBI রেপো রেট নির্ধারণ করে। যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ককে ঋণ দেয়, সেটিই রেপো রেট। রেপো রেট বাড়লে হোম লোন (Home Loan), কার লোনের (Car Loan) EMI বাড়ে, আর কমলে EMI কমে। বাজেটের পর প্রথম MPC বৈঠকে রেপো রেট অপরিবর্তিত থাকায় স্বস্তিতে ঋণগ্রহীতারা।

Advertisement
ads
Continue Reading
Advertisement