সংশোধনাগারে বন্দির চরম সিদ্ধান্ত! জেলের ভেতরে কীভাবে পেল ফিতে? তদন্তে পুলিশ
Connect with us

ভাইরাল খবর

সংশোধনাগারে বন্দির চরম সিদ্ধান্ত! জেলের ভেতরে কীভাবে পেল ফিতে? তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কড়া নিরাপত্তার (High Security) ঘেরাটোপে থাকা বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে (Balurghat Central Correctional Home) এক সাজাপ্রাপ্ত বন্দির অস্বাভাবিক মৃত্যু (Balurghat Jail Death Case) ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভরদুপুরে সংশোধনাগারের সেলের ভেতর থেকেই ওই বন্দির ঝুলন্ত দেহ (Prisoner Death) উদ্ধার হয়।

জেল সূত্রে জানা গিয়েছে, মৃত বন্দির নাম উৎপল মণ্ডল (৪৩)। তাঁর বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকায়। ২০১৮ সালে একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে আদালতের রায়ে তিনি যাবজ্জীবন কারাদণ্ড (Life Imprisonment) পান। সেই সময় থেকেই বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নিজের সেলেই ব্যাগের ফিতে (Bag Strap) গলায় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি।

খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ (Balurghat Police) ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post-mortem) জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জেলের ভেতরে ওই ফিতে বন্দির কাছে এল কীভাবে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এটি আত্মহত্যা (Suicide) নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা রিপোর্ট এলে স্পষ্ট হবে।

সংশোধনাগারের সুপারিনটেনডেন্ট দেবাশিস মণ্ডল জানান, মৃত বন্দি কিছুদিন ধরেই মানসিকভাবে অসুস্থ (Mental Health Issue) ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। জেলের নজরদারি বা নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর জেলের বন্দি ও কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Advertisement
ads
Continue Reading
Advertisement