করোনাকালে অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দিতে বিশেষ উদ্যোগ ছটপরুয়ার বাবা অঘোরেশ্বর মহাদেব মন্দির কমিটির
Connect with us

রায়গঞ্জ

করোনাকালে অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দিতে বিশেষ উদ্যোগ ছটপরুয়ার বাবা অঘোরেশ্বর মহাদেব মন্দির কমিটির

Dipa Chakraborty

Published

on

রায়গঞ্জ, ৫ জুন : করোনা আবহে অসহায় মানুষের সাহায্যে বিভিন্নভাবে কাজ করছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে সবরকম সহয়তা করছে তারা যাতে এই সঙ্কটময় পরিস্থিতিতে অসহায় মানুষগুলো অনাহারে না থাকে।

একইভাবে ছোটপরুয়ায় অবস্থিত বাবা অঘোরেশ্বর মহাদেব মন্দিরের উদ্যোগে করোনা অতিমারী ও লকডাউন পরিস্থিতিতে চলছে নরনারায়ণ সেবা। শনিবার তাদের এই কর্মসূচির পঞ্চম দিনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং বিজেপি উত্তর দিনাজপুর জেলা সভাপতি শ্রী বাসুদেব সরকার ও ১৪নং কমলাবাড়ী (২) গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি যমুনা বর্মন সহ অন্যান্যরা। মন্দির কমিটির পক্ষ থেকে এদিনও পথচলতি সাধারণ মানুষ ও এলাকাবাসীদের হাতে দুপুরের আহার, মাস্ক বিতরণের পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। করোনা পরিস্থিতির জন্য বিগত বছর থেকে বাবা অঘোরেশ্বর মহাদেব মন্দির থেকে নরনারায়ণ সেবা করা হয়। এটি তাদের দ্বিতীয় কেন্দ্র। মন্দির কমিটির অন্যতম সদস্য রাজীব সরকার বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে তাদের এই উদ্যোগ।