অ্যাম্বুলেন্স কাণ্ডে অসীম দেবশর্মার বাড়িতে গ্রিন জলপাইগুড়ি নামক স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক
Connect with us

উত্তর দিনাজপুর

অ্যাম্বুলেন্স কাণ্ডে অসীম দেবশর্মার বাড়িতে গ্রিন জলপাইগুড়ি নামক স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , রায়গঞ্জ ,১৬ই মে :অনেকেরই হয়ত মনে আছে, কিছুদিন আগেকার ঘটনা, অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় মৃত স্ত্রীর দেহ কাঁধে নিয়ে বাড়ির পথে হাঁটা দেওয়া জলপাইগুড়ির সেই জয়কৃষ্ণ দেওয়ানের কথা!

সেদিন অসহায় দেওয়ান পরিবারকে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে সাহায্য করে হাজতবাস করেছিলেন গ্রিন জলপাইগুড়ি নামক স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস। সেই ঘটনার পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি।

 

সমস্ত মায়েদের শ্রদ্ধা জানিয়ে মুক্তি পেল ভিডিও অ্যালবাম ‘মা’

Advertisement
ads

 

এবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থ শিশু পুত্রের মৃত্যুর পর টাকার অভাবে অ্যাম্বুলেন্স না পেয়ে জামাকাপড়ের ব্যাগে সন্তানের মৃতদেহ ভরে বাড়ি নিয়ে আসেন কালিয়াগঞ্জের মুস্তাফানগরের বাসিন্দা অসীম দেবশর্মা। টিভির পর্দায় মর্মান্তিক ও অমানবিক এই ঘটনা দেখতে পেয়ে শোর্কাত পরিবারকে সমবেদনা জানাতে মঙ্গলবার কালিয়াগঞ্জে অসীম দেবশর্মার বাড়িতে ছুটে এলেন জয়কৃষ্ণ দেওয়ান ও অঙ্কুর দাস। ছেলে হারানোর যন্ত্রণায় শোকার্ত অসীম দেবশর্মা ও তার স্ত্রীকে সমবেদনা জানান তারা। পাশাপাশি তার কাছে সমস্ত ঘটনা শোনেন দুজনে।এদিকে এই ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে গাড়ি পাঠিয়ে অসীম দেবশর্মা সহ পরিবারের লোকেদের নিয়ে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের ভুক্ত করা হয়।