কসবা গণধর্ষণকাণ্ডের জেরে সাউথ ক্যালকাটা ল কলেজ অনির্দিষ্টকাল বন্ধ
Connect with us

ভাইরাল খবর

কসবা গণধর্ষণকাণ্ডের জেরে সাউথ ক্যালকাটা ল কলেজ অনির্দিষ্টকাল বন্ধ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কসবা গণধর্ষণকাণ্ডের (Kasba Law College Rape Case) অভিঘাত এবার প্রশাসনিক স্তরেও। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল সাউথ ক্যালকাটা ল কলেজ (South Calcutta Law College)। রবিবার কলেজের গর্ভনিং বডির তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কলেজের ওয়েবসাইটে জারি হয়েছে বিজ্ঞপ্তিও।

গত শুক্রবার থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এক ছাত্রী অভিযোগ করেন, তাঁকে কলেজে ডেকে এনে গণধর্ষণ করা হয়েছে। তাঁর অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বুধবার সন্ধ্যায় কলেজে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। সেখানে গেলে তিন ছাত্র তাঁর উপর চড়াও হয় ও নির্জন কক্ষে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ঘটনায় ভয় দেখিয়ে কাউকে কিছু না বলার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি।

আরও পড়ুনঃ কে হবেন পরবর্তী মুখ্যসচিব? মনোজ পন্থের বিদায়ের দিনে প্রশাসনে উত্তেজনা

ঘটনার পর নির্যাতিতা কসবা থানায় (Kasba Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর বয়ানের ভিত্তিতে ইতিমধ্যেই মনোজিৎ মিশ্র (Manojit Mishra), জায়েব আহমেদ (Jaiyeb Ahmed), ও প্রমিত মুখোপাধ্যায় (Pramit Mukherjee)-কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার গুরুত্ব বুঝে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়। প্রথমে পাঁচ সদস্যের ওই তদন্তকারী দলের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৯ জন। অভিযুক্ত ও নির্যাতিতার রক্তের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Advertisement
ads

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় কলেজের মধ্যেই ভিডিও তোলা হয়েছিল এবং তা একটি নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করা হয়। সেই গ্রুপে মূল অভিযুক্ত ছাড়াও রয়েছেন আরও কয়েকজন। ভিডিও বাইরে ছড়িয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হতে পারে গ্রুপের অন্যান্য সদস্যদেরও।

শনিবার অভিযুক্তদের কলেজে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন করা হয়। ইউনিয়ন রুম ও গার্ডরুম সহ বিভিন্ন জায়গায় কীভাবে এই ঘটনা ঘটেছিল, তা তদন্তকারীদের সামনে তুলে ধরা হয়েছে।

এই সবকিছু মাথায় রেখেই, গর্ভনিং বডির সিদ্ধান্ত— তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে কলেজ। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন কর্তৃপক্ষ।

Advertisement
ads