কন্যা বাঁচাও, মমতা হঠাও—স্লোগানে কসবা অভিযানের নেতৃত্বে শুভেন্দু অধিকারী
Connect with us

রাজনীতি

কন্যা বাঁচাও, মমতা হঠাও—স্লোগানে কসবা অভিযানের নেতৃত্বে শুভেন্দু অধিকারী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজ (South Calcutta Law College)-এর চত্বরেই আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে বুধবার কলকাতার রাজপথে বিজেপির বিশাল মিছিল। রাসবিহারী মোড় থেকে কসবা পর্যন্ত পায়ে হেঁটে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর নেতৃত্বে বিজেপি-র মহিলা মোর্চা, যুব মোর্চা এবং অসংখ্য সাধারণ মানুষও মিছিলে অংশ নেন।

মিছিলে তোলা হয় জোরালো স্লোগান— “কন্যা বাঁচাও, মমতা হঠাও”, “ধর্ষকদের চামড়া-তুলে নেব আমরা”, “উই ওয়ান্ট জাস্টিস”। অনেক মহিলাকে ঝাঁটা হাতে দেখা যায়। লণ্ঠন হাতে যুব মোর্চার কর্মীরা রাজ্য মহিলা কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও মহিলা কমিশনের চেয়ারপার্সন নীরব। তাই তাঁকেই লণ্ঠন হাতে খুঁজতে হয়েছে।

আরও পড়ুনঃ গণতান্ত্রিক অধিকার খর্ব, পুলিশের হেনস্তার অভিযোগ তুলে হাইকোর্টে সুকান্ত মজুমদার

বিরোধীদের অভিযোগ, শাসকদলের ছত্রছায়ায় থাকা এক প্রাক্তন টিএমসিপি (TMCP) নেতার বিরুদ্ধেই উঠেছে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তবে গোটা ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল (TMC) শিবির। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুলেছেন শুভেন্দু।

Advertisement
ads ads

তিনি বলেন, “এই রাজ্যে কন্যার নিরাপত্তা বলে কিছু নেই। আজ বাংলার মা-বোনেরা রাস্তায়। এটা দলীয় মিছিল নয়, সাধারণ মানুষের কণ্ঠস্বর।” পুলিশ জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ মেনেই মিছিলের উপর নজর রাখা হচ্ছে।

রাজ্যের একের পর এক যৌন নির্যাতনের ঘটনায় যে শাসকদলের প্রতি জনমনে ক্ষোভ বাড়ছে, তা বুধবারের মিছিলের চিত্রেই যেন স্পষ্ট হয়ে উঠল

Continue Reading
Advertisement ads