ফের রাজ্যের মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রীর স্থান গোলাম রব্বানি, উচ্ছ্বাস অনুগামীদের
Connect with us

উত্তর দিনাজপুর

ফের রাজ্যের মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রীর স্থান গোলাম রব্বানি, উচ্ছ্বাস অনুগামীদের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১০ মে : গোয়ালপোখরের নবনির্বাচিত বিধায়ক তথা প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি এবারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রীসভায় জায়গা পেলেন। এবার তাকে রাজ্য মন্ত্রীসভায় পূর্নমন্ত্রী হিসেবে নির্বাচিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

সোমবার রাজভবনে রাজ্যের একজন পূর্ণমন্ত্রী হিসেবে গোলাম রব্বানি শপথ গ্রহন করার পরেই উচ্ছ্বাস আর আনন্দে মেতে ওঠেন গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা। বাজি পটকা ফাটিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন তৃনমূল কর্মী সমর্থকেরা। এলাকার ছোট ছোট শিশু থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চকোলেট বিতরণ করা হয়। গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোলাম রব্বানিকে আগামী পাঁচ বছরের জন্য সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দপ্তরের পূর্ণমন্ত্রী করা হয়েছে। উল্লেখ্য, বিগত বিধানসভায় গোয়ালপোখরের প্রথমে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পর পরে তাঁকে শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। খুব দায়িত্বের সাথে দায়িত্বপালন এবং মানুষের জন্য কাজ করার পর এবার তাঁকে রাজ্য মন্ত্রীসভার ক্যাবিনেট মন্ত্রী করা হল। রব্বানিকে পূর্ণমন্ত্রী করায় খুশী উত্তর দিনাজপুর জেলাবাসী। তাদের আশা রব্বানী সাহেবের হাত ধরে সামগ্রীক উন্নয়ন হবে এই জেলায়।