উত্তর দিনাজপুর
কৃষক সম্মান নিধির টাকা চলে যাচ্ছে অন্য রাজ্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে
নিজস্ব সংবাদদাতা , গোয়ালপোখর , ১৯ ফেব্রুয়ারি : উত্তর দিনাজপুরের কৃষকদের টাকা জমা হচ্ছে ভিন রাজ্যের আকাউণ্টে। কেন্দ্রের প্রধান মন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে গিয়ে ফাঁপরে পড়েছেন উওর দিনাজপূর জেলার গোয়ালপোখরের কৃষকরা । অনলাইন আধার নম্বর দিয়ে আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে , আগে থেকেই নাকি সেই প্রকল্পের টাকা তাদের নামে তোলা হয়ে গিয়েছে ।
আধার নম্বর দিয়ে ভুয়ো আবেদন করে টাকা লুটে নিচ্ছে প্রতারকেরা ।যে সব আকাউণ্টে টাকা ঢুকছে সেগুলির কোনও টি ছত্তিসগড় বা তেলেঙ্গানা রাজ্যের।প্রতারিত কৃষকদের দাবি , তাঁরা এর আগে প্রকল্পের জন্য আবেদনই করেননি ।অথচ তাদের আধার নম্বর দিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে দুস্কৃতীরা ।আগে থেকেই তাদের নম্বর রেজিস্টার করে প্রকল্পের টাকা ও পেতে শুরু করেছে অন্যকেউ ।উওর দিনাজপূর জেলার গোয়ালপোখরের হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা মহম্মদ আনজার আলম বলেন, কিষান নিধি প্রকল্পের জন্য সাইবার ক্যাফে গিয়েছিলাম। সেখান থেকেই জানতে পারলাম , যে আমার নাম, আধার নম্বর সব ঠিক হলেও Bank Account টি অন্য ব্যাক্তির। এই বিষয়ে সরব হয়েছেন ,গোয়ালপোখর ব্লক কংগ্রেস নেতা নাসিম এহসান । তিনি বলেন কয়েকশো কৃষকদের আধার নম্বর দিয়ে ভুয়ো আবেদন করে টাকা লুঠ হচ্ছে। এঘটনার সুরাহা না হলে কৃষকদের নিয়ে আন্দোলনে নামা হবে।
