ভাইরাল খবর
বিয়ের আগে বলিউডি স্টেপে স্মৃতি–পলাশ, ক্রিকেটারদের নাচও নজর কাড়ল
ডিজিটাল ডেস্কঃ বিয়ের (Wedding) আগে স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের জমকালো সঙ্গীত (Sangeet) সন্ধ্যা ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। রোববার অর্থাৎ আজ, চার হাত এক হতে চলা এই ক্রিকেট–সঙ্গীত জুটিকে ঘিরে দেশজুড়ে আনন্দের ঢেউ। তার আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের নিখুঁত কোরিওগ্রাফ করা নাচের (Dance) ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, পলাশের গলায় মালা পরিয়ে দিচ্ছেন স্মৃতি। ভারতীয় তারকার পরনে ছিল স্লেট রঙের লং ড্রেস (Long Dress)।
BRO WHAT THE ACTUAL FUCK INSANE pic.twitter.com/kmGTExijFg
— kay (@mandhanamp4) November 22, 2025
এরপর ‘সালাম-এ-ইশক’ ছবির বিখ্যাত গান ‘তেনু লে কে মে জাউঙ্গা’–র সঙ্গে যুগল নাচে মাতেন এই পাওয়ার কাপল (Power Couple)। বলিউডি স্টেপে ভরপুর পারফরম্যান্স দেখে মুগ্ধ নেটিজেনরা। স্টেজে ভারতীয় দলের একাধিক ক্রিকেটারও ছিলেন—জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষরা নেচে মাতান নবদম্পতিকে।
সঙ্গীতের আরেকটি ভিডিওতে দেখা যায় ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’ গানের সঙ্গে নেচেছেন জেমাইমা, শ্রেয়ঙ্কা পাতিল, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি ও ইয়াস্তিকা ভাটিয়া। রঙিন লেহেঙ্গা (Lehenga) পরে তাঁদের উচ্ছ্বাসে উজ্জ্বল হয়ে ওঠে স্টেজ। সতীর্থদের এমন ভালোবাসা নিশ্চিতভাবেই আবেগী করে তুলবে স্মৃতিকে, যিনি নতুন জীবনের পথে পা দিতে প্রস্তুত।
oh my god smriti’s girl gang performed for her 🥹💕 pic.twitter.com/1MzVGpycCD
— IWCT WORLD CHAMPIONS🎊 (@mandyyc0re) November 22, 2025
২০১৭ সালে মহিলা বিশ্বকাপের (Women’s World Cup 2017) সময় স্মৃতি–পলাশের প্রথম দেখা। পরে এক বলিউডি গান গেয়ে প্রেমপ্রস্তাব দেন পলাশ। ২০২৪-এ সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তি কেক কেটে উদযাপন করেন তারা। আর এ বছর বিশ্বকাপ জয়ের পর পলাশ নিজের হাতে স্মৃতির জার্সি নম্বর ১৮–এর ট্যাটু (Tattoo) করান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন—স্মৃতির কভার ড্রাইভ (Cover Drive) আর পলাশের সুর মিলেই তৈরি করবে অসাধারণ জুটি। রবিবার তাঁদের বিয়েকে ঘিরে সত্যিই চাঁদের হাট বসতে চলেছে।
