মেরঠ নীল ড্রাম হত্যাকাণ্ড: জেলেই কন্যাসন্তানের জন্ম দিলেন অভিযুক্ত স্ত্রী মুস্কান
Connect with us

ভাইরাল খবর

মেরঠ নীল ড্রাম হত্যাকাণ্ড: জেলেই কন্যাসন্তানের জন্ম দিলেন অভিযুক্ত স্ত্রী মুস্কান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে অভিযুক্ত তাঁর স্ত্রী মুস্কান রস্তোগী (Muskan Rastogi) জেলেই কন্যাসন্তানের জন্ম দিলেন। গত ১৮ মার্চ গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি বন্দি রয়েছেন মেরঠ (Meerut) কেন্দ্রীয় জেলে; সঙ্গেই রয়েছেন দ্বিতীয় অভিযুক্ত ও তাঁর প্রেমিক সাহিল শুক্ল (Sahil Shukla)

রবিবার রাত ১১টা ৩০ মিনিটের কাছাকাছি প্রসব যন্ত্রণা ওঠায় তাঁকে দ্রুত লালা লাজপত রাই মেডিক্যাল কলেজ (Medical College) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সাকুন সিং (Dr. Sakun Singh) জানান, মুস্কান একটি সুস্থ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এবং মা–মেয়ে দু’জনেই স্থিতিশীল।

জেল সুপার বীরেশ রাজ শর্মা (Jail Superintendent Viresh Raj Sharma) জানিয়েছেন, বিষয়টি মুস্কানের পরিবারকে জানানো হলেও এখনও কেউ নবজাতককে দেখতে আসেননি। হাসপাতালের ওয়ার্ডে কঠোর নিরাপত্তা মোতায়েন রয়েছে।

Advertisement
ads

অন্যদিকে, সৌরভ রাজপুতের পরিবার আগেই জানিয়েছিল—মুস্কানের সন্তানকে তারা গ্রহণ করবে না। মুস্কানের পরিবারের কাছ থেকেও জানানো হয়েছে, তাঁরা তাঁদের কন্যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। সৌরভ খুনের ঘটনায় নাম জড়ানোর পর থেকেই রস্তোগী পরিবার এলাকায় একঘরে হয়ে পড়েছে। তাঁদের ব্যবসাও প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতি—জানিয়েছেন মুস্কানের বাবা প্রমোদ রস্তোগী (Pramod Rastogi)।

উল্লেখ্য, ৪ মার্চ একটি নীল ড্রাম (Blue Drum) থেকে সৌরভের টুকরো করা দেহ (Dismembered Body) উদ্ধার হয়। অভিযোগ অনুযায়ী, ঘুমের ওষুধ (Sleeping Pills) খাইয়ে খুন করে দেহ কেটে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে প্যাক করে দেওয়া হয়েছিল। এই ভয়ঙ্কর ঘটনায় গ্রেফতার হন মুস্কান ও তাঁর প্রেমিক সাহিল।

Continue Reading
Advertisement