গাজোল বুথে চক্ষুচড়কগাছ ঘটনা! SIR ফর্ম জমা হয়নি অথচ অনলাইনে পূরণ
Connect with us

ভাইরাল খবর

গাজোল বুথে চক্ষুচড়কগাছ ঘটনা! SIR ফর্ম জমা হয়নি অথচ অনলাইনে পূরণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মালদার গাজোল (Gajol, Malda) ২০৮ নম্বর বুথে (Booth No. 208) চরম বিভ্রান্তিকর ঘটনা সামনে এসেছে। ভোটার লক্ষণ মণ্ডল (Lakshman Mondal) জানিয়েছেন, তিনি এসআইআর (SIR) ফর্ম জমা দেননি, তবু অনলাইনে (Online) ফর্ম পূরণ হয়ে গেছে। চরম আশ্চর্য বিষয়, ফর্মটি জমা হয়েছে অপরিচিত মোবাইল নম্বর (Unknown Mobile Number) দিয়ে।

লক্ষণ মণ্ডল ও তাঁর ছেলে ধনেশ্বর মণ্ডল (Dhaneshwar Mondal) জানাচ্ছেন, বিএলও (BLO) ফর্ম বিলি করেছেন, কিন্তু জমা দেননি। অনলাইনে ক্রস-চেকে দেখা যায়, ফর্ম ইতিমধ্যে জমা হয়েছে। এই ঘটনা গোটা এলাকায় আতঙ্কের (Panic) সৃষ্টি করেছে। ২০৮ নম্বর বুথের বিএলও পাপাই কুমার মণ্ডল (Papai Kumar Mondal)ও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “কিভাবে অপরিচিত মোবাইল নম্বর ব্যবহার করে ফর্ম পূরণ হলো তা আমার বোধগম্যের বাইরে।”

সাক্ষাৎকারে ভোটাররা প্রশ্ন তুলেছেন, এই গড়মিল (Mismatch) কি প্রযুক্তিগত ত্রুটি, নাকি অন্য কোনো কারণ? এসআইআর প্রক্রিয়ার (SIR Process) সময় অনলাইনে কাজের ক্ষেত্রে অসাবধানতার (Negligence) কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ভোটারের পরিবার ও এলাকাবাসী এই ঘটনা নিয়ে হতবাক এবং আশঙ্কিত।

স্থানীয়রা এই ঘটনা দ্রুত নির্বাচন কমিশনের নজরে আনার দাবি করেছেন। ২০৮ নম্বর বুথের এই গড়মিল এ ব্যাপারে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement