করোনা আবহেই হেমতাবাদে অনুষ্ঠিত হতে চলেছে শ্যামা মায়ের পুজো
Connect with us

উত্তর দিনাজপুর

করোনা আবহেই হেমতাবাদে অনুষ্ঠিত হতে চলেছে শ্যামা মায়ের পুজো

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ১৩ নভেম্বর : হেমতাবাদ পূর্বপাড়া শ্যামাপূজা কমিটির পরিচালিত পুজোর এই বছর ৫৪ তম বর্ষে পদার্পণ করলো। রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে কাল্পনিক মন্দির তৈরির কাজ শেষের পথে। পাশাপাশি মানানসই আলোক সজ্জায় সুসজ্জিত করা হচ্ছে মন্দির সংলগ্ন এলাকা।

প্রতি বছর দুই সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয় এই পুজোর আয়োজন করে থাকে। এবছর পুজো কমিটির যুগ্ম সম্পাদক – তমাল পাল, আশরাফুল আলী, গনেশ দেবভূতি। আশরাফুল আলী জানিয়েছেন, প্রতিবছর পুজোকে কেন্দ্র করে তিনদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবছর করোনা আবহে শুধু পুজোর আয়োজন করা হচ্ছে৷ পাশাপাশি করোনা নিয়ে সচেতনতা মূলক কর্মসূচির সাথে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।