শুভেন্দু অধিকারী: তৃণমূলের ভোটজালিয়াতির বিরুদ্ধে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে
Connect with us

রাজনীতি

শুভেন্দু অধিকারী: তৃণমূলের ভোটজালিয়াতির বিরুদ্ধে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ঘিরে পুলিশের ব্যবহার নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার তিনি রাজ্য নির্বাচন কমিশনে (State Election Commission) যান এবং দাবি জানান, নির্বাচনের কাজে রাজ্যের পুলিশকে ব্যবহার করা হবে না। শুভেন্দুর সঙ্গে বিজেপির (BJP) তাপস রায় (Tapas Roy), শঙ্কর ঘোষ (Shankar Ghosh), অর্জুন সিং (Arjun Singh), কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

মুর্শিদাবাদের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “ধুলিয়ান ও সামশেরগঞ্জের পুলিশ হিন্দু সম্প্রদায়ের ফোন পর্যন্ত ধরেনি। এমন পুলিশকে দিয়ে ভোট করালে কী ফল হবে, সেটা সবাই জানে। তাই নির্বাচনকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখতে রাজ্য পুলিশকে ভোটের কাজে ব্যবহার থেকে বিরত থাকতে হবে।”

আরও পড়ুনঃ সমীক্ষার নামে গোপন তথ্য সংগ্রহ, জালিয়াত চক্রে ধরা দুই মহিলা-সহ পাঁচ

শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন, বিভিন্ন জেলায় প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল (TMC) ভোটার তালিকায় ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করছে। বিশেষ করে কাকদ্বীপ (Kakdwip) থেকে এই ধরনের ঘটনায় ১০ হাজার টাকা নিয়ে রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার খবর পেয়েছেন তিনি। শুভেন্দু দাবি করেন, “কাকদ্বীপের ভুয়া ভোটার তালিকা নিয়ে সিবিআই (CBI) তদন্ত হওয়া উচিত।”

Advertisement
ads

বিরোধী নেতা বলেন, “এত বড় দুর্নীতি ধরা পড়ার পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুলিশ এফআইআর করবে? এটি একটি জাতীয় ইস্যু, নির্বাচন কমিশন স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে নিজ থেকেই পদক্ষেপ নেওয়া উচিত।” শুভেন্দু আরও বলেন, “আগের দু’বারের মতো এবারও তৃণমূলকে জল মিশিয়ে জয়ী হতে দেব না।”

রাজ্যের রাজনৈতিক উত্তেজনার মধ্যে নির্বাচনের স্বচ্ছতা রক্ষার জন্য শুভেন্দুর এই দাবি নতুন দিশা দিতে পারে।

Continue Reading
Advertisement