রামনবমীর দিন গাইঘাটায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি, আটক ১
Connect with us

রাজ্যের খবর

রামনবমীর দিন গাইঘাটায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি, আটক ১

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: রামনবমীর দিন গাইঘাটায় গুলিবিদ্ধ বিজেপি কর্মী আশুতোষ বিশ্বাস। বয়স ৬০ বছর। তাঁর বাড়ি গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগর এলাকায় । তিনি এলাকায় পুরনো বিজেপি কর্মী বলে পরিচিত। এদিন রবিবার স্ত্রীকে ট্রেনে তুলে বাড়ি ফেরার সময় সাত সকালে আশুতোষ বিশ্বাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায়। ইতিমধ্যেই গুলি চালানো কাণ্ডে তপন বালা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷এদিন রবিবাসরীয় সকালে স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে আসার পথে গুলি লাগে বিজেপি কর্মীর।

গুলি লাগে তপনবাবুর বুকে। রামানবমীর দিন সাত সকালেই উত্তপ্ত হয় এলাকা। গুলি লাগা মাত্রই মাটিতে লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ ওই বিজেপি নেতা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বারাসত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর অবস্থার অবনতি ঘটলে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে।

আরও পড়ুন – রামনবমীতে মাতলেন বিজেপির হেভিওয়েট নেতারা! তালিকায় সুকান্ত, দিলীপ,শুভেন্দু

Advertisement
ads

এদিকে ইতিমধ্যে এই ঘটনায় আটক করা হয়েছে তপন বালা নামে এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে তপন ছাড়া অন্য কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কি না, সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে।জানা গিয়েছে, গুলিবিদ্ধ আশুতোষ বিশ্বাস ও আটক তপন বালা দুজনেই বিজেপি কর্মী ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক কারণেই ওই বিজেপি নেতাকে গুলি করা হয়েছে।

রামনবমীর দিন বিজেপি নেতাকে খুনের চেষ্টা, মোটেও ভালো চোখে দেখেছে না বিজেপি নেতৃত্ব। অপরদিকে তৃণমূলও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি দোষিত শাস্তির দাবি জানিয়েছে তারা।

আরও পড়ুন – নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল! রামনবমী পালিত হল যাদবপুরে

Advertisement
ads
Continue Reading
Advertisement