দেশ
৭১তম জাতীয় পুরস্কারে শাহরুখ-রানি-ভিক্রান্তদের জয়, আজীবন সম্মান মোহনলালের
ডিজিটাল ডেস্কঃ ‘কিসি চিজ কো সিদ্ধত সে চাহো তো…’। শাহরুখ খানের সেই সংলাপ যেন বাস্তবে পরিণত হল। অভিনয়ের তিন দশকেরও বেশি সময় পর প্রথমবার জাতীয় পুরস্কার (National Award) জিতলেন বলিউডের বাদশা। মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে (Vigyan Bhavan) অনুষ্ঠিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (71st National Film Awards) অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে সেরা অভিনেতার সম্মান তুলে দেন।
এবারের আসরে সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke Award) পেলেন মালয়ালম ইন্ডাস্ট্রির (Malayalam Industry) কিংবদন্তি অভিনেতা মোহনলাল। চারশোরও বেশি ছবিতে অভিনয় করা এই মহাতারকার হাতে পুরস্কার তুলে দিয়ে রাষ্ট্রপতি বলেন, “মোহনলাল শুধু অভিনেতা নন, তিনি ভারতের সংস্কৃতিকে (Culture) বিশ্বের দরবারে তুলে ধরেছেন।”
President Droupadi Murmu presented the 71st National Film Awards in various categories in New Delhi.
The President said that cinema is not just an industry; it is also a powerful medium for raising awareness in society and the nation and making citizens more sensitive. pic.twitter.com/xgKBANrWLa— President of India (@rashtrapatibhvn) September 23, 2025
President Droupadi Murmu conferred the Dadasaheb Phalke Award for the year 2023 on Shri Mohanlal in New Delhi. pic.twitter.com/gJJpfEWo03
— President of India (@rashtrapatibhvn) September 23, 2025
মোহনলাল আবেগঘন কণ্ঠে বলেন, “এই সম্মান কেবল আমার নয়, সমগ্র মালয়ালম সিনেমার (Cinema) প্রতি শ্রদ্ধা। আমার যাত্রাপথের প্রতিটি সহকর্মী ও দর্শকই এই পুরস্কারের অংশীদার।”
দাদাসাহেব ফালকে পুরস্কারের সাম্প্রতিক ধারক:
2019 • রজনীকান্ত
2020 • আশা পারেখ
2021 • ওয়াহিদা রেহমান
2022 • মিঠুন চক্রবর্তী
2023 • মোহনলাল
অনুষ্ঠানে সেরা অভিনেতার (Best Actor) পুরস্কার যৌথভাবে জিতলেন শাহরুখ খান (‘জওয়ান’) ও বিক্রান্ত ম্যাসি (‘12th Fail’)। সেরা অভিনেত্রীর (Best Actress) সম্মান পেলেন রানি মুখার্জি (‘Mrs. Chatterjee v/s Norway’)।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এদিন ঘোষণা করেন, মুম্বইয়ে চালু হল International Institute of Cinema and Technology (IICT)। মেটা (Meta), মাইক্রোসফট (Microsoft), গুগল (Google) ও এনভিডিয়া (Nvidia)-র সহায়তায় এখানে ইতিমধ্যেই ১৭টি আন্তর্জাতিক মানের কোর্স চালু হয়েছে। এছাড়া সিনেমা ইকোনমি (Cinema Economy) শক্তিশালী করতে একাধিক নীতি আসছে বলেও জানান তিনি।
শাহরুখ খানের পুরস্কার জয়ের মুহূর্ত ছিল চোখে পড়ার মতো। কালো শেরওয়ানি ও সানগ্লাসে মঞ্চে ওঠেন বাদশা। সহঅভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সঞ্চালকের ‘কিং অফ আর্টস’ সম্বোধনে মঞ্চে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন দর্শকের উদ্দেশে।
অন্যদিকে, সাদা-সোনালি বর্ডারের ঐতিহ্যবাহী ধুতি-পাঞ্জাবিতে দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করেন মোহনলাল। এই সম্মানে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় সিনেমার (Indian Cinema) বৈচিত্র্য, গৌরব এবং ভবিষ্যতের স্বপ্নকে একসাথে উদযাপন করল ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।


