পুজোর আগে বড় ধাক্কা, মঙ্গলবার বাতিল ১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস
Connect with us

উত্তর দিনাজপুর

পুজোর আগে বড় ধাক্কা, মঙ্গলবার বাতিল ১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুজোর (Pujo) মুখে  রেল যাত্রীদের (Passengers) জন্য এল এক দুঃসংবাদ। পূর্ব রেলওয়ের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে,  বাতিল করা হয়েছে ১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস (Kolkata-Radhikapur Express)। রক্ষণাবেক্ষণের (Maintenance) কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে।

বহু মানুষ এই ট্রেন ব্যবহার করে পুজোর আগেই বাড়ি ফেরেন। সেই কারণে ট্রেন বাতিলের খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে চরম অসন্তোষ ও ভোগান্তি (Inconvenience)।

রেল কর্তৃপক্ষ এখনও বিকল্প কোনো ব্যবস্থার কথা জানায়নি। ফলে যাত্রাপথের পরিকল্পনায় বদল আনতে বাধ্য হচ্ছেন অনেকেই।

Advertisement
ads
Continue Reading
Advertisement