শাহ এলেন কালীঘাটে, চারপাশে শুধুই মমতা! বিজেপির অভিযোগ বিস্ফোরক
Connect with us

ভাইরাল খবর

শাহ এলেন কালীঘাটে, চারপাশে শুধুই মমতা! বিজেপির অভিযোগ বিস্ফোরক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কালীঘাটে পুজো দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু পুজোর চেয়ে বেশি নজর কাড়ল তাঁর পেছনের রাজনৈতিক ছবি—যেখানে পুরো এলাকা ছেয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানারে (Banner)। শাহ যখন মন্দিরে প্রবেশ করছেন, বা গাড়িতে উঠছেন, সব জায়গাতেই দৃশ্যমান শুধু মমতার ছবি। বিজেপির দাবি, তাদের লাগানো স্বাগত ব্যানার এবং পোস্টার (Poster) পরিকল্পিতভাবে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছন অমিত শাহ। শুক্রবার সকাল থেকেই শুরু হয় তাঁর পুজো পরিক্রমা—প্রথমে সজল সরকারের ‘সন্তোষ মিত্র স্কোয়ার’ (Santosh Mitra Square) এর পুজো উদ্বোধন, তারপর কালীঘাট মন্দিরে পুজো। দিন শেষে ইজেডসিসি (EZCC)-তে গিয়ে ‘বিজেপির দুর্গাপুজো’ (Durga Puja) উদ্বোধন করার কথা ছিল তাঁর। তবে তার আগেই শুরু হয়ে যায় রাজনৈতিক বিতর্ক।

বিজেপি নেতা তুষার কান্তি ঘোষ অভিযোগ করেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের কথা মাথায় রেখে গতকাল রাত দেড়টা পর্যন্ত আমাদের কার্যকর্তারা ব্যানার-পোস্টার লাগিয়েছিলেন। তিনি কালীঘাট মন্দিরে আসবেন বলে স্বাগত জানিয়ে আমরা জায়গায় জায়গায় ব্যানার দিয়েছিলাম। কিন্তু আজ সকালে এসে দেখি একটাও নেই। অথচ একই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নতুন ব্যানার ঝুলছে।”

তাঁর আরও অভিযোগ, “এটা তৃণমূলের (TMC) ঘৃণ্য রাজনীতি। অমিত শাহ পুজো দিতে এসেছেন, সেটাকেও তারা রাজনৈতিক রঙ দিচ্ছে। পুলিশ (Police) যেন তৃণমূলের ক্যাডার (Cadre) হয়ে কাজ করছে। আমরা জানি, যারা দোষী, তারা শাস্তি পাবে না।” বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই কালীঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement
ads

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়। তাঁর মন্তব্য, “আমি কি উন্মাদ বা মাতাল? ওনাকে স্বাগত জানানো আমাদের কর্তব্য। উনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রীও। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব (Factional Conflict)। আমার তো ভালই লাগছে—অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিজের চোখে দেখে গেলেন। আমরা কাউকে উচ্ছেদ করিনি। রামমন্দির (Ram Mandir) কি এমনভাবে তৈরি হয়েছিল?”

রাজনৈতিক আবহে ভরপুর এবারের দুর্গাপুজো পরিক্রমা। কালীঘাটে অমিত শাহের উপস্থিতি শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক বার্তাও পৌঁছে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Advertisement
ads
Continue Reading
Advertisement