মালদা
রাজ্য সড়কে ভুটভুটি এবং মোটরবাইকের সংঘর্ষে গুরুতর জখম ২
নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১৮ জানুয়ারী : ভুটভুটি এবং মোটরবাইকের সংঘর্ষে গুরুতর জখম হলো দুজন। সোমবার সকাল নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল রাঘববাটি সংলগ্ন রাজ্য সড়কে। দুর্ঘটনাস্থল থেকে ওই ভুটভুটির ড্রাইভার এবং মোটরবাইক আরোহীকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করেন মালতিপুর বিধানসভার কো-অর্ডিনেটর আব্দুর রহিম বক্সি।
এ ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। পরবর্তীতে পুলিশ এসে রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে। মালতিপুর বিধানসভার কো-অর্ডিনেটর আব্দুর রহিম বক্সি জানিয়েছেন, একটি ভুটভুটি একটি বাইককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিযে রাস্তার ওপর উল্টে পড়ে ভুটভুটি টি। দুর্ঘটনায় গুরুতর আহত হয় বাইক আরোহী এবং ভুটভুটির চালক। তাদের হাসপাতলে পাঠানো হয়েছে। ঘটনার খবর শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। দুর্ঘটনাস্থল থেকে ওই ভুটভুটির ড্রাইভার এবং মোটর বাইক আরোহীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
