ঘর থেকে উদ্ধার বৃদ্ধ স্বামী স্ত্রীর মৃতদেহ
Connect with us

মালদা

ঘর থেকে উদ্ধার বৃদ্ধ স্বামী স্ত্রীর মৃতদেহ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ১৮ জানুয়ারী : প্রবীণ এক দম্পতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার গাজোলের শংকরপুর এলাকাতে। জানা গেছে মৃতদের নাম সুশীল বিশ্বাস এবং অরুণা বিশ্বাস। রবিবার রাতে দুজনে খাওয়া-দাওয়ার পর শুয়ে যান। তারপর সকালে ডাকাডাকি করলেও তাদের আর কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। কিভাবে ওই দম্পতির মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বৃদ্ধ স্বামী-স্ত্রীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়াল মালদার গাজোলের শঙ্করপুর এলাকায়। এদিন সকালে ঘর থেকে সুশীল বিশ্বাস এবং অরুণা বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো রবিবার রাতে খাওয়া দাওয়া করে ঘরে ঘুমোতে যান ওই দম্পতি। সকালে ঘুম থেকে উঠছে না দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের ৷ ডাকাডাকি করেও মেলেনি কোনো সাড়াশব্দ পান নি তারা। এরপর শোবার ঘর থেকে স্বামীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনা জানাজানি হতেই স্থানীয় লোকজনের ভিড় জমে যায় বাড়ির সামনে। অনেকেই ঘটনার যথাযথ তদন্তের দাবিতে সরব হয়েছেন। বর্তমানে সুশীলবাবুর দুই ছেলের মধ্যে বড় ছেলে সুবীর বিশ্বাস বাইরে থাকেন। ছোট ছেলে বাবলু বিশ্বাস বাড়িতে থাকেন। কিন্তু কিভাবে তাদের দুজনের মৃত্যু হল তা এনিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও পরিবারের সদস্যদের দাবি স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে বৃদ্ধ দম্পতির ৷ তবে ময়না তদন্ত করলে গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছেন অনেকে।