Connect with us

দুর্ঘটনা

স্কুল ধসে মৃত্যু শিশুর, বহু আহত, গাফিলতির অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সাতসকালে ভয়াবহ দুর্ঘটনায় কেঁপে উঠল রাজস্থানের ঝালাওয়ার জেলা। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পিপলোডি সরকারি স্কুল (Piplodi Government School)-এর একতলা ভবন। স্কুল চলাকালীন এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন, যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সময় স্কুলে উপস্থিত ছিলেন প্রায় ৪০ জন ছাত্রছাত্রী, শিক্ষক ও অশিক্ষক কর্মী। আচমকা ভবন ধসে পড়ায় ভেতরে অনেকেই আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন, পরে ঘটনাস্থলে পৌঁছায় জেলা প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। উদ্ধারকাজে লাগানো হয়েছে চারটি JCB মেশিন, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

আরও পড়ুনঃ কিস ক্যাম বিতর্কে অ্যাস্ট্রনমারের চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট পদত্যাগ করলেন

Advertisement
ads

স্থানীয় সূত্রের খবর, স্কুল বিল্ডিংটি বহুদিন ধরেই dilapidated condition-এ ছিল। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষার জেরে ভবনের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছিল।

আহতদের মধ্যে ১০ জন শিশুকে আশঙ্কাজনক অবস্থায় বড় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনায় চরম শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। প্রশাসনের গাফিলতির অভিযোগে ফুঁসছে স্থানীয় মানুষ।

Continue Reading
Advertisement
Developer