Connect with us

ভাইরাল খবর

কিস ক্যাম বিতর্কে অ্যাস্ট্রনমারের চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট পদত্যাগ করলেন

Dipa Chakraborty

Published

on

‘কিস ক্যাম’ বিতর্কে জড়িয়ে পড়া ক্রিস্টিন ক্যাবট অবশেষে অ্যাস্ট্রনমারের চিফ পিপল অফিসারের পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিলেন। কনসার্টে সহকর্মী অ্যান্ডি বায়রনের সঙ্গে একটি অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ার পর থেকেই পরিস্থিতি ঘোরালো হতে শুরু করে।

ঘটনার পরে প্রথমে অ্যান্ডি বায়রন সিইও পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় ক্রিস্টিন ক্যাবটের ভবিষ্যৎ নিয়েও। প্রথমে তাঁকে লম্বা ছুটিতে পাঠানো হয়। এবার সেই জল্পনাই সত্যি করে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।

সংস্থা অ্যাস্ট্রনমার এক মুখপাত্র জানিয়েছেন, “ক্রিস্টিন ক্যাবট আর আমাদের সঙ্গে নেই। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।” যদিও সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো প্রকাশিত হয়নি। ইতিমধ্যেই সংস্থার ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে ক্রিস্টিনের প্রোফাইল।

ঘটনাটি ঘটে কোল্ডপ্লে-এর এক কনসার্টে। কিস ক্যামে ধরা পড়ে অ্যান্ডি বায়রন ও ক্রিস্টিন ক্যাবটের একটি মুহূর্ত, যেখানে অ্যান্ডি তাঁকে জড়িয়ে ধরেন। পরিস্থিতির অস্বস্তিকর হয়ে উঠতে সময় লাগেনি। মুহূর্তেই ক্রিস্টিন মুখ ঢেকে সরে যান, এবং অ্যান্ডিও কিছুটা দূরে সরে দাঁড়ান। কিন্তু সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক ও জনরোষ।

Advertisement
ads

প্রথমে সংস্থার সিইও পদে অ্যান্ডি বায়রনের পদত্যাগ এবং এখন ক্যাবটের ইস্তফা—এই দুটি সিদ্ধান্ত সংস্থার ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

Continue Reading
Advertisement