নির্দল প্রার্থীর প্রচারে রোড শো অভিনেত্রীর
Connect with us

মালদা

নির্দল প্রার্থীর প্রচারে রোড শো অভিনেত্রীর

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা,রতুয়া, ১৯ এপ্রিল : রতুয়া বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী পায়েল খাতুনের সমর্থনে প্রচারে সামিল হলেন অভিনেত্রী অঞ্জু ঘোষ।

সোমবার সকাল থেকে রতুয়া দু’নম্বর ব্লকের পরানপুর, আড়াইডাঙ্গা, মির্জাপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রার্থীকে নিয়ে রোড শো করেন তিনি। প্রখর রোদের তাপ আর প্রচন্ড গরমকে উপেক্ষা করে রাস্তার দুধারে অনেক মানুষ অঞ্জু ঘোষকে দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন। পাশাপাশি নির্দল প্রার্থী পায়েল খাতুনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান অঞ্জু ঘোষ।বিশিষ্ট অভিনেত্রী অঞ্জু ঘোষের রোড শো ঘিরে সোমবার ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেল মালদা জেলার রতুয়ায়। সোমবার রতুয়া বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী পায়েল খাতুন এর সমর্থনে বিশিষ্ট অভিনেত্রী অঞ্জু ঘোষ রোড শো করেন। দলীয় কর্মী সমর্থকরা এদিনের এই মিছিলে অংশ নেন। রতুয়া দু’নম্বর ব্লকের পরানপুর, আড়াইডাঙ্গা, মির্জাপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রার্থীকে নিয়ে রোড শো করেন অভিনেত্রী অঞ্জু ঘোষ। প্রখর রোদের তাপ আর প্রচন্ড গরমকে উপেক্ষা করে রাস্তার দুধারে অনেক মানুষ অঞ্জু ঘোষকে দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন। হাত নাড়িয়ে নমস্কার করে সাধারণ মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অভিনেত্রী অঞ্জু ঘোষ। পাশাপাশি আগামী ২৬ এপ্রিল রতুয়া বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী পায়েল খাতুন কে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান অভিনেত্রী অঞ্জু ঘোষ।