দেশের খবর
বহিষ্কৃত ১১৬ জন ‘অবৈধ’ ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরে মার্কিন সামরিক বিমান
News Desk : সি-১৭ সামরিক বিমানে চেপে আমেরিকা থেকে দেশে ফেরানো হলো আরও ১১৬ জন ‘অবৈধ’ ভারতীয় অভিবাসীকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেই আমেরিকা জুড়ে চলছে অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযান। এনিয়ে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসী বহিষ্কার করলো আমেরিকা।শনিবার রাতে ‘অবৈধ’ ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসর বিমানবন্দরের নামে মার্কিন সামরিক বিমানটি।
আরোও পড়ুন – মোদীর আমেরিকা সফর শেষ হতেই ৫০ শতাংশ দাম কমলো এই মদের
মোদি-ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পর এটাই প্রথম অবৈধ অভিবাসী প্রত্যার্পণ।এই দফায় যে ১১৬ জন ‘অবৈধ’ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরানো হলো তাদের মধ্যে ৬৫ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের,২ জন উত্তরপ্রদেশের, ২ জন গোয়ার, ২ জন করে মহারাষ্ট্র ও রাজস্থানের এবং হিমাচল প্রদেশ ও কাশ্মীরের মোট ২ জন দেশে ফিরল।রবিবার তৃতীয় দফায় আরও ১৫৭ ভারতীয়র দেশে ফেরার কথা রয়েছে। তাঁদের মধ্যে ৫৯ জন হরিয়ানার, ৫২ জন পঞ্জাবের, ৩১ জন গুজরাতের। অন্য রাজ্যের বাসিন্দারাও রয়েছেন তালিকায়। কেন্দ্র আগেই জানিয়েছিল, আরও ৪৮৭ জনকে ফেরত পাঠাচ্ছে আমেরিকা সরকার।
আরোও পড়ুন – এখনো পর্যন্ত কত মানুষ কুম্ভমেলায় পুণ্যস্নান করলেন, জানেন?
