স্বাধীনতার লড়াই ভুলে ব্রিটিশদের প্রশংসা! কী বললেন মমতা?
Connect with us

ভাইরাল খবর

স্বাধীনতার লড়াই ভুলে ব্রিটিশদের প্রশংসা! কী বললেন মমতা?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লন্ডনের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশদের প্রশংসা করে বিতর্কের ঝড় তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রীকে দেশবিরোধী বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশ সাম্রাজ্যের প্রশংসা করছেন! ভাবা যায়? স্বাধীনতার জন্য লড়াই করা মনীষীদের তিনি অপমান করেছেন। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পাসপোর্ট বাতিল করে তাঁকে দেশে ফিরিয়ে আনা উচিত। আমি বিদেশ মন্ত্রকের কাছে সেই দাবি জানাচ্ছি।”

আরও পড়ুনঃ ভয়াবহ হামলা মোথাবাড়িতে! দোকান-গাড়ি ভাঙচুর, প্রশাসনের নিষ্ক্রিয়তায় প্রশ্ন

শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন, লন্ডন থেকে বসে অর্জুন সিংকে মিথ্যা মামলায় ফাঁসানোর ছক কষছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাতে ভাটপাড়ায় গিয়ে অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করে তিনি বলেন, “তৃণমূল এবং পুলিশ মিলেই চক্রান্ত করছে। অর্জুন সিংয়ের গড় দখল করতে তাঁকে আইনি মারপ্যাঁচে ফেলার চেষ্টা চলছে। কিন্তু আমরা চুপ করে বসে থাকব না। যদি তাঁকে গ্রেফতার করা হয়, তাহলে ব্যারাকপুর কমিশনারের অফিস ঘেরাও করব। প্রয়োজনে শিল্পাঞ্চলে বনধ ডাকার কথাও ভাবব।”

Advertisement
ads

শুভেন্দুর আরও অভিযোগ, “২০১৯ সাল থেকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে ১০০-রও বেশি মামলা দিয়েছে তৃণমূল। এমনকি তাঁর পরিবারকেও নিশানা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ষড়যন্ত্র চলছে।”

এদিকে, ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, “এই ঘটনা সিআইডি বা রাজ্য পুলিশের হাতে না রেখে কেন্দ্রীয় সংস্থার তদন্ত হওয়া উচিত। তাহলেই সত্য সামনে আসবে।” শুভেন্দুর এই তীব্র আক্রমণ নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে বিতর্ক অব্যাহত।

Continue Reading
Advertisement