রাজ্যের খবর
চাকরিহারা শিক্ষকদের বিধানসভা অভিযান আটকাল পুলিশ, উত্তপ্ত রানি রাসমণি অ্যাভিনিউ
ডিজিটাল ডেস্কঃ চাকরিহারা শিক্ষকদের (SSC Job Deprived) বিধানসভা অভিযানের (Bidhansabha Abhijaan) মিছিল আটকে দিল পুলিশ। সোমবার দুপুরে সুবোধ মল্লিক স্কোয়্যার (Subodh Mallick Square) থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। তবে মিছিল এগোতে না দিয়ে পুলিশ তা আটকে দেয় রানি রাসমণি অ্যাভিনিউতে (Rani Rashmoni Avenue)।
পুলিশের সঙ্গে দফায় দফায় কথাবার্তা চললেও উত্তেজনা তুঙ্গে। পুলিশের স্পষ্ট কথা, মিছিল পুরো বিধানসভা (West Bengal Assembly) পর্যন্ত যেতে দেওয়া হবে না। মাত্র কয়েকজনের প্রতিনিধি দল বিধানসভায় গিয়ে স্মারকলিপি (Memorandum) জমা দিতে পারবেন। তবে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, তাঁরা কোনওভাবেই পিছু হটবেন না।
আরও পড়ুনঃ ইরান-ইজরায়েল সংঘর্ষের আতঙ্ক, আটকে হাজার হাজার ভারতীয় ছাত্র
আন্দোলনকারীদের দাবি
তাঁদের মূল দাবি, ২০১৬-র (SSC 2016) পরীক্ষার ২২ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর (OMR Sheet) প্রকাশ করতে হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর সঙ্গে সরাসরি বৈঠক করতে হবে।
আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস (Suman Biswas) বলেন, “পুলিশমন্ত্রীকে (Police Minister) বলে রাখছি, পুলিশ যদি গুলি চালায়, আমরা বুক পেতে নেব। মুখ্যমন্ত্রী যদি আমাদের সঙ্গে কথা না বলেন, আমরা গেট ভেঙে বিধানসভায় (Bidhansabha) ঢুকব। আমাদের ঠেকানোর ক্ষমতা কারও নেই।”
তিনি আরও বলেন, “যদি আজ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তার সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রীর। আমরা আমাদের ন্যায্য দাবি ছাড়া এক পা সরব না। বিকাশ ভবনের (Bikash Bhavan) আশ্বাসে কাজ হবে না। চাকরি ফেরত না পেলে মুখ্যমন্ত্রীকে তাঁর চেয়ার ছাড়তে হবে। বাংলার মানুষ তাঁকে ক্ষমা করবেন না।”
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের এই বিধানসভা অভিযান ঘিরে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য নজর রাখছে প্রশাসন।
